Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পদ্মে কি আবার ভাঙন? বেচারামের দরাজ প্রশংসায় বিজেপি বিধায়ক! একান্তে হল আলোচনাও

বিজেপি বিধায়ক বলেন, "রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে। কেউ কথা বলতে চাইলে কি কথা বলব না? রাজনৈতিক ভাবে আমাদের মত পার্থক্য থাকলেও আমি এবং মান্না সাহেব তো একই জেলার বিধায়ক!"

পদ্মে কি আবার ভাঙন? বেচারামের দরাজ প্রশংসায় বিজেপি বিধায়ক! একান্তে হল আলোচনাও

বেচারাম মান্না ও বিশ্বনাথ কারক।

শেষ আপডেট: 27 November 2024 19:43

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুর। বিধানসভায় তখন হুলস্থুল কাণ্ড। রাজ্য নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ এনে বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছেন বিজেপির মহিলা বিধায়করা। 

অভিযোগ, প্রস্তাব গ্রহণ করা হলেও তা নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। জোর করে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে তখন বিধানসভা কক্ষ ত্যাগ করে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বাকি বিধায়করা।

ঠিক তখনই বিধানসভার করিডরে অন্য ছবি। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে একান্ত আলোচনায় ব্যস্ত গোঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। 

বিষয়টি বাকিদের নজর এড়িয়ে যায়নি। তবে কি আবার দলে ভাঙন! এ নিয়ে বিজেপির অন্য বিধায়কদের মধ্যে গুঞ্জনও শুরু হয়ে যায়। পরে এ ব্যাপারে বিজেপির পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষ বলেন, "উনি আমাদের দলের সিনিয়র লিডার, এরকম বিষয় আমার জানা নেই। তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়নি। খোঁজ নিয়ে দেখব।"

দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক বিশ্বনাথ। টেলিফোনের অপরপ্রান্ত থেকে বিজেপি বিধায়ক বলেন, "রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে। কেউ কথা বলতে চাইলে কি কথা বলব না? রাজনৈতিক ভাবে আমাদের মত পার্থক্য থাকলেও আমি এবং মান্না সাহেব তো একই জেলার বিধায়ক!"

বিশ্বনাথবাবু নিজেই জানালেন, তাঁর বিধানসভা এলাকায় একাধিক রাস্তা নির্মাণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। এ ব্যাপারে তৃণমূলের বিধায়ক বেচারাম মান্না তাঁকে নানা ভাবে সাহায্যও করেছেন। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে বেচারামবাবুর প্রশংসা করেছেন বলেও জানান বিশ্বনাথবাবু।

ঠিক কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপির বাকি বিধায়করা বিধানসভা বয়কট করে বাইরে চলে গেলেও গোঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে তখন বিধানসভার মধ্যে বেচারামের সঙ্গে একান্ত আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায়।

বিশ্বনাথ বলেন, "উনি রাস্তার বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছেন। এদিন বিধানসভা থেকে বেরানোর সময় উনি আমাকে ডাকেন। রাস্তা সংক্রান্ত বিষয়েই দুজনের মধ্যে আলোচনা হয়েছে।" এর সঙ্গে দল বদলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি। বেচারামের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বয়কটের মধ্যে এভাবে আলোচনা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে পদ্ম শিবিরের অন্দরেই।


```