Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

চোখের চিকিৎসায় সংক্রমণ এড়াতে কী পদক্ষেপ, ৭দিনের মধ্যে রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন

গার্ডেনরিচের হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পরে একসঙ্গে ১৬ জনের চোখে সংক্রমণ ধরা পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারাও।

চোখের চিকিৎসায় সংক্রমণ এড়াতে কী পদক্ষেপ, ৭দিনের মধ্যে রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 July 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: চোখের চিকিৎসায় সংক্রমণ এড়াতে কী কী পদক্ষেপ করা হয়, জেলা হাসপাতালগুলির কাছে তার রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। আগামী সাতদিনের মধ্যে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগকে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।

গার্ডেনরিচের হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পরে একসঙ্গে ১৬ জনের চোখে সংক্রমণ ধরা পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারাও। তাঁদের একাংশের মতে, অস্ত্রোপচারের প্রক্রিয়ার মধ্যেই কোনও গাফিলতি হয়ে থাকতে পারে। তা না হলে এভাবে একসঙ্গে ১৬ জনের চোখে সংক্রমণ ঘটতে পারে না। ঘটনার পুনরাবৃত্তি রুখতেই প্রতিটি হাসপাতালের চক্ষু বিভাগের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, শুক্রবার এব্যাপারে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এবং জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সেখানে গার্ডেনরিচের প্রসঙ্গটিও ওঠে। এরপরই প্রতিটি হাসপাতালের চক্ষু বিভাগে সরকারের নির্দিষ্ট করা নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা, জানতে চান স্বাস্থ্যসচিব।

সূত্রের খবর, বৈঠকে অনেকেই বিস্তারিত তথ্য দিতে পারেননি। এরপরই স্বাস্থ্যভবনের তরফে জেলা হাসপাতালগুলির কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

জানা গিয়েছে, সরকারি হাসপাতালগুলির অপারেশন থিয়েটারে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, এ ব্যাপারে সরকারের নির্দিষ্ট করা নিয়ম আদৌ মানা হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।


```