Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

Whale Fossil: ৩.৬ কোটি বছর আগের তিমির জীবাশ্মের সন্ধান মিলল মরুভূমিতে!

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র দানব তিমি অতীতে কেমন ছিল, কতটা তার পরিবর্তন ঘটেছে সেই গবেষণায় বড়সড় সাফল্য পেল বিজ্ঞানীরা। পেরুর (Peru) মরুভূমিতে ৩ কোটি ৬০ লক্ষ বছর আগের তিমির জীবাশ্ম (Whale Fossil) খুঁজে পাওয়া গিয়েছে! তাকে নিয়ে জোরকদমে শুরু

Whale Fossil: ৩.৬ কোটি বছর আগের তিমির জীবাশ্মের সন্ধান মিলল মরুভূমিতে!

শেষ আপডেট: 11 April 2022 12:43

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র দানব তিমি অতীতে কেমন ছিল, কতটা তার পরিবর্তন ঘটেছে সেই গবেষণায় বড়সড় সাফল্য পেল বিজ্ঞানীরা। পেরুর (Peru) মরুভূমিতে ৩ কোটি ৬০ লক্ষ বছর আগের তিমির জীবাশ্ম (Whale Fossil) খুঁজে পাওয়া গিয়েছে! তাকে নিয়ে জোরকদমে শুরু হয়েছে গবেষণা।

প্রশ্ন উঠতে পারে তিমি (Whale) সমুদ্রে থাকে, তবে তাকে মরুভূমিতে (Desert) খুঁজে পাওয়া গেল কি করে? বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ যে জায়গায় ওকুকাজা মরুভূমি সেখানে অতীতে সমুদ্র বয়ে যেত। সেই সমুদ্রের তলদেশেই হয়তো মরে পড়েছিল এই তিমি। পেরুর রাজধানী লিমার (Lima) সান মারাকোস জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক দল গত বছরের শেষ দিকে মরুভূমি থেকে তিমির এই জীবাশ্মের সন্ধান পায়। এটি মাথার খুলির অংশ। আয়তন প্রায় ১৭ মিটার!

গবেষক দলের অন্যতম সদস্য উরবিনা জানিয়েছেন, এই জীবাশ্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এইরকম দ্বিতীয় কোন‌ও জীবাশ্মের সন্ধান এর আগে পাওয়া যায়নি। গবেষক দলের অপর সদস্য রডল্ফ সালাস-গিসমন্ডি এই জীবাশ্মের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এর আয়তন এবং দাঁতের গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি পরীক্ষা করে আমরা সেই সময়ের খাদ্য শৃঙ্খল সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব। গবেষকদের অনুমান, এই জীবাশ্মটি যে সময়ের, তার কিছু পরেই সামুদ্রিক প্রাণীদের আকার-আকৃতিতে ব্যাপক পরিবর্তন আসে।


```