Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরেও নিম্নচাপের ইঙ্গিত

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে শুরু করে আগামী কয়েক দিন রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরেও নিম্নচাপের ইঙ্গিত

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 20:38

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে শুরু করে আগামী কয়েক দিন রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সন্ধ্যা নামতেই কালো মেঘের আনাগোনা ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার, অর্থাৎ ২৭ মে, বঙ্গোপসাগরের মধ্য ও সংলগ্ন উত্তর অংশে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। এই নিম্নচাপের জেরে ২৮ মে বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।

তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আপাতত ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া কেন্দ্রের আধিকারিকরা। তাঁরা আরও জানিয়েছেন, আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, আরব সাগরেও একটি নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এটি উত্তর দিকে সরে হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই সিস্টেমের প্রভাব মূলত পশ্চিম ভারতে পড়বে বলেই মনে করা হচ্ছে। তাই আগামী সপ্তাহ জুড়ে রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হবে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জন্য। কৃষকদের জন্য এই বৃষ্টি যেমন স্বস্তির হতে পারে, তেমনই ঝড়ের দাপটে কোথাও ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
 


```