Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

শীতকাল ভালবাসেন না? বড়দিনে আরামেই থাকবেন, গায়েব হবে ঠান্ডা

আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বছরের শেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। পূবালী হাওয়ার দাপটে উত্তর-পশ্চিমী হাওয়ার অবাধ আগমন বাধাপ্রাপ্ত হবে।

শীতকাল ভালবাসেন না? বড়দিনে আরামেই থাকবেন, গায়েব হবে ঠান্ডা

শেষ আপডেট: 21 December 2023 10:19

দ্য ওয়াল ব্যুরো: গত বেশ কয়েকদিন ধরেই জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করছেন রাজ্যবাসী। উত্তুরে হাওয়া হাড় কাঁপিয়ে দিচ্ছে, ডিসেম্বরের মাঝে ভরপুর শীতের আমেজ পেয়ে স্বভাবতই খুশি মানুষজন। তবে সেই সুখ বেশি দিনের নয়, জানাল হাওয়া অফিস। আলিপুর সূত্রে খবর, সপ্তাহান্তে এক ধাক্কায় পারদ উঠবে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ, বড়দিনে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা নেই। 

মৌসম ভবন জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বছরের শেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। পূবালী হাওয়ার দাপটে উত্তর-পশ্চিমী হাওয়ার অবাধ আগমন বাধাপ্রাপ্ত হবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই তার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। শনি ও রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রা।

কলকাতা ও সংলগ্ন জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। ফলে শীতের অনুভূতি একেবারে গায়েব না হয়ে গেলেও বড়দিনটা মোটামুটি উষ্ণই কাটবে। তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বর্ধমান সহ এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে ১০ ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাবে। 

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। দার্জিলিং সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এবং সিকিমের উঁচু পার্বত্য অংশগুলিতে নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফালুট, সান্দাকফু ও উত্তর-পূর্ব সিকিমের বেশ কিছু এলাকায় বরফ পড়তে পারে।

আজ বৃহস্পতিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুক্রবার পর্যন্ত বজায় থাকবে শীতের এই স্পেল। কিন্তু শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। 

বৃহস্পতিবার সকালে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দুপুরে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৮৫ শতাংশ।


```