Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহালয়ায় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, ষষ্ঠী-সপ্তমীতে নিম্নচাপের ভ্রুকুটি! ভাসতে পারে কলকাতা

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মহালয়া থেকে সপ্তমী-ষষ্ঠীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, কলকাতা সহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা।

মহালয়ায় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, ষষ্ঠী-সপ্তমীতে নিম্নচাপের ভ্রুকুটি! ভাসতে পারে কলকাতা

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 September 2025 09:42

দ্য ওয়াল ব্যুরো: আজ মহালয়া। সকাল থেকেই কোথাও কোথাও বৃষ্টি, আবার কোথাও রোদ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছানোর আশা করা হচ্ছে। এরপর ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা সহ সব জেলার আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকবে এবং ৩০–৪০ কিমি/ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে?

দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে কিছু অংশে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হবে। বুধবার এই তিন জেলায় সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে।

রবিবার মহালয়ার দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সকাল এগোতে এগোতে মেঘের ঘনত্ব বাড়বে এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতাতেও দিনের বেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে ৩০–৪০ কিমি/ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।

সোমবার পার্বত্য এলাকা, মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে শুক্রবারে দার্জিলিংয়ে আবার ভারী বৃষ্টি হতে পারে


```