Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Weather: রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি আজ থেকে, বইতে পারে দমকা হাওয়া, সাবধান করল হাওয়া অফিস

আজ থেকে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে, দমকা হাওয়ার সতর্কতা জারি হাওয়া অফিসের। উত্তর থেকে দক্ষিণ, সতর্ক থাকতে হবে সকলকে।

Weather: রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি আজ থেকে, বইতে পারে দমকা হাওয়া, সাবধান করল হাওয়া অফিস

আবহাওয়া (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 27 March 2026 08:57

দ্য ওয়াল ব্যুরো: জেলায় জেলায় কালবৈশাখীর দাপট। বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। আবহাওয়া দফতর (Weather Department) জানাচ্ছে, আগামী কয়েক দিনেও কমবে না দুর্যোগ, বরং আরও বাড়বে ঝড় ও বৃষ্টির দাপট।

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Thunderstorm with Rain) পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ারের (Alipurduar) অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি এক-দু’টি জায়গায় বজ্রঝড়, বিদ্যুৎ চমক ও দমকা হাওয়া (৫০–৬০ কিমি প্রতি ঘণ্টা) বইতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে শিলাবৃষ্টির (Hailstorm) সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে এই কদিন।

হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবারও একই ছবি বজায় থাকবে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টি হবে, কোথাও কোথাও বজ্রঝড় ও ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও কয়েকটি জেলায় বজ্রঝড় ও দমকা হাওয়া (৩০–৪০ কিমি/ঘণ্টা) চলবে।

দক্ষিণবঙ্গেও (South Bengal) একই পরিস্থিতি। শুক্রবার বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), পূর্ব বর্ধমান (Purba Bardhaman), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), বীরভূম (Birbhum) ও ঝাড়গ্রামের (Jhargram) বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোর এক-দু’টো জায়গায় বজ্র, বিদ্যুৎ-সহ দমকা হাওয়া (৫০–৬০ কিমি প্রতি ঘণ্টা) বইবে। বাঁকুড়া ও পুরুলিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছু জায়গায় বৃষ্টি হবে এবং কোথাও কোথাও ৪০–৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে বজ্রঝড় ও দমকা হাওয়া বইতে পারে।

হাওয়া অফিসের স্পষ্ট বার্তা, এই কয়েক দিন ঝড়-বৃষ্টি থেকে রেহাই নেই। তাই প্রয়োজনীয় সতর্কতা (Precaution) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


```