Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভারী শিল্পেও দেশের শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ! টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত কয়েক বছর ধরেই জাতীয় স্তরে সেরার শিরোপা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য।

ভারী শিল্পেও দেশের শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ! টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 12 March 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত কয়েক বছর ধরেই জাতীয় স্তরে সেরার শিরোপা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য। এবার ভারী শিল্পে (big industries sector) দেশের শীর্ষস্থানে বাংলা।

ভারত সরকারের, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ (DPIIT) কর্তৃক প্রকাশিত সর্বশেষ রিপোর্টেই একথা জানানো হয়েছে। বুধবার টুইটে এখবর জানিয়ে মুখ্যমন্ত্রী সদ্য সমাপ্ত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রসঙ্গও মনে করিয়েছেন।

এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, গত কয়েকবছর ধরে ক্ষুদ্র শিল্পে আমরা দেশের শীর্ষস্থানে রয়েছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এখনও বৃহৎ শিল্পেও আমরা বড় সাফল্য অর্জন করেছি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের সমীক্ষা (DPIIT) অনুযায়ী ২০২৪-২৫ বর্ষে ভারী শিল্পের বিনিয়োগে অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গেছে বাংলা। দেশের শীর্ষ তিনটি রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ।

এরপরই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, রাজ্যের শিল্পায়নে জোয়ার আনতে ২০১৬ সালে প্রথমবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শামিল হয়েছিলেন তিনি। তারপর থেকে ধাপে ধাপে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ২০ গুণ। 


```