Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হেপাটাইটিস বি প্রতিরোধে রাজ্যের নজরকাড়া সাফল্য, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

হেপাটাইটিস বি প্রতিরোধে রাজ্যের নজরকাড়া সাফল্য, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 29 October 2024 16:33

দ্য ওয়াল ব্যুরো: হেপাটাইটিস বি প্রতিরোধে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক জাতীয় সমীক্ষাতে এই তথ্য সামনে এসেছে।

মঙ্গলবার নবান্নের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতি দিয়ে এখবর জানিয়ে এই কাজের সঙ্গে যুক্ত সকল কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে হেপাটাইটিস বি প্রতিরোধের কর্মসূচি আরও নিবিড়ভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

হেপাটাইটিস বি একটি ভাইরাল সংক্রমণ যা লিভারকে প্রভাবিত করে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশুদের শরীরে। চিকিৎসকদের ভাষায়, এটি খুব দ্রুত দীর্ঘস্থায়ী সংক্রমণে পরিণত হয়।

বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাতে  চাই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।'

সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় দেখা গেছে পশ্চিমবঙ্গে এই রোগের সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭%। যা রাজ্যের প্রত্যাশিত মাত্রার চেয়েও ভাল। বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হেপাটাইটিস বি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে। আগামীদিনে বাংলাকে পুরোপুরি ভাবে হেপাটাইটিস বি মুক্ত করার সঙ্কল্পের কথাও বলেছেন তিনি।

প্রসঙ্গত, লিভারের এই ভয়াবহ রোগের প্রতিরোধে ২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি  মা ও সদ্যোজাতদের মধ্যে বিশেষ  টীকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে। তার ফলেই এই সাফল্য বলে দাবি রাজ্যের।


```