Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

'পোস্টার লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে', রামনবমী-ইদের আগে রাজ্যবাসীকে সতর্ক করল পুলিশ

রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ যেন প্ররোচনায় পা না দেন।

'পোস্টার লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে', রামনবমী-ইদের আগে রাজ্যবাসীকে সতর্ক করল পুলিশ

ফাইল ছবি

শেষ আপডেট: 29 March 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: সামনেই ইদ (Eid)। তারপর রয়েছে রামনবমীও (Ramnavami)। আর দুটি উৎসবেই বাংলাকে অশান্ত করার ছক করা হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ (West Bengal Police)। আর সেই পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ যেন প্ররোচনায় পা না দেন। ঠিক কী তথ্য রয়েছে পুলিশের কাছে, সে ব্যাপারেও জানানো হয়েছে। 

শনিবার সাংবাদিক বৈঠক করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। সেখানে উপস্থিত ছিলেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীম এবং এডিজি দক্ষিণবঙ্গ সু্প্রতিম সরকার। তাঁরা জানান, গোপন সূত্রে খবর পেয়েছেন যে, এই দুই ধর্মীয় উৎসবে বাংলাকে অশান্ত করার ছক করেছে বেশ কিছু সংগঠন। তারা বিভিন্নরকম উস্কানিমূলক পোস্টার-প্ল্যাকার্ড লাগানোর পরিকল্পনা করছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন, এই আর্জি জানানো হয়েছে। 

জাভেদ শামিম জানিয়েছেন, সাম্প্রদায়িক বিষয়ে শ্যামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে দুজনের বিরুদ্ধে। তার তদন্ত শুরু হয়েছে। উৎসবের মরশুমে শান্তি বিঘ্নিত করার চেষ্টা যে হচ্ছে তা পরিষ্কার। তাই সকলকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে সুপ্রতিম সরকার অবগত করেন, সম্প্রীতির পরিবেশ নষ্ট করার অভিযোগে ১৯৬ (১), ২৯৯, ৩৫৩, ৩৫৩ (২), ৬১ (২) - বিএনএসে মোট ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। তবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের পরিচয় এখন বলা সম্ভব নয়। 

পুলিশ তরফে এও জানানো হয়, আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না দিতেও অনুরোধ করা হয়েছে। তাঁদের বার্তা, মিছিল করার অনেক বিধি-নিষেধ আছে। উৎসবের মানে উদযাপন করা। ইদ- রামনবমী যাতে এক সঙ্গে মিলে মিশে উৎযাপন করা যায়, সেটাই লক্ষ্য রাখতে হবে।


```