Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চশমা বাবদ বিধায়কদের জন্য বরাদ্দ মাত্র পাঁচ হাজার টাকা! নেপথ্যে কি কাঞ্চন কাণ্ড?

চিকিৎসা খরচ বাবদ বিধায়করা বিধানসভা থেকে বিল পেয়ে থাকেন। সেই বিলগুলির সত্যতা বিধানসভার স্পিকার নিজে খুঁটিয়ে দেখেন।

চশমা বাবদ বিধায়কদের জন্য বরাদ্দ মাত্র পাঁচ হাজার টাকা! নেপথ্যে কি কাঞ্চন কাণ্ড?

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 April 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো: সরকারি টাকায় বিধায়কদের ইচ্ছেমতো বিল বানানোর দিন শেষ! এবার থেকে চশমা বাবদ বিধায়কদের (MLA) খরচের সীমা বেঁধে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Legislative Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা সূত্রের খবর, সম্প্রতি শাসক-বিরোধী সমস্ত বিধায়ককে বিধানসভার তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে, তাঁরা চশমা বাবদ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত বিল জমা দিতে পারবেন।

বিধানসভা সূত্রের খবর, গত ডিসেম্বের হুগলির উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বিধানসভায় একটি লক্ষ টাকার বিল জমা দিয়েছিলেন। তা নিয়ে শোরগোল তৈরি হয়। শাসকদলের আর এক বিধায়ক সাবিত্রী মিত্রর জমা দেওয়া বিল নিয়েও প্রশ্ন উঠেছিল। তারই জেরে স্পিকারের এই পদক্ষেপ কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে বিধায়কদের মধ্যে।

চিকিৎসা খরচ বাবদ বিধায়করা বিধানসভা থেকে বিল পেয়ে থাকেন। সেই বিলগুলির সত্যতা বিধানসভার স্পিকার নিজে খুঁটিয়ে দেখেন। সূত্রের খবর, সম্প্রতি কয়েকজন বিধায়ক নিজেদের চশমা খরচ বাবদ বিপুল অঙ্কের বিল জমা দিয়েছেন। তারপরই বিধায়কদের চশমার জন্য বরাদ্দ বেঁধে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

এর আগে বিধায়কদের চিকিৎসা খরচ বাবদ একদিনে সর্বাধিক দৈনিক ৮ হাজার মূল্যের বেড ভাড়া নির্ধারিত করা হয়েছে। এবার চশমার খরচও বেঁধে দেওয়া হল।


```