Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসছে নয়া অ্যাপ! বাসের গতিতে লাগাম টানবে, কমবে দুর্ঘটনা-দাবি রাজ্যের

'সেফ ড্রাইভ, সেভ লাইফ'-এর পর এবার নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। বাসচালকের গতিবিধি নজরদারি বাড়াতে এই উদ্যোগ। 

আসছে নয়া অ্যাপ! বাসের গতিতে লাগাম টানবে, কমবে দুর্ঘটনা-দাবি রাজ্যের

নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 June 2025 23:35

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনা রোধে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নিয়ে অনেক দিন ধরেই প্রচার চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট সমূলে রুখতে, মানুষের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে রাজ্যে সরকারি তরফে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বাস এবং বাসচালকের গতিবিধি পুলিশের নজরদারিতে রাখতে নতুন অ্যাপ আনছে রাজ্য। এই অ্যাপ কার্যকর করতে প্রত্যেক বাসমালিকের কাছে অবশ্যই একটি করে মোবাইল বা বলা ভাল, স্মার্টফোন থাকতে হবে।

কিন্তু সবার কাছে তো স্মার্টফোন নাও থাকতে পারে, ফলে ফোন কিনে অ্যাপ কার্যকর করতে খরচের ব্যাপার রয়েছে। এ তো সরাসরি আর্থিক বোঝা, তার দায়িত্ব কার? স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্ন তুলেছে বাস মালিক সংগঠন। রাজ্য সরকারের পরামর্শ, অ্যাপ সংস্থার অ্যাড নিয়ে এই আর্থিক দায়ভার লাঘব হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আগামী শুক্রবার সরকার তরফ ও বাস মালিক সংগঠনের মিটিং হবে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২২৩ নং রুটে এই সুবিধা সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে। ৪৫ নং রুটের কিছু অংশে আংশিকভাবে এই অ্যাপ চালু করা হয়েছে। বাকিদের এই সংক্রান্ত ট্রেনিং চলছে বলে জানা গেছে। খুব তাড়াতাড়ি এই রুটে পুরোপুরি ভাবে অ্যাপনির্ভর প্রযুক্তি আসতে চলেছে। ৪৫ নং রুট সম্পূর্ণ চালু হয়ে গেলে সবমিলিয়ে ১৩০টি বাসে এই সুবিধা মিলবে। রাজ্য সরকারেরও প্রায় ৬০টি বাসে এই অ্যাপ লাঘু করা হয়েছে।

পরিবহন সচিব এই বিষয়ে বাস মালিকদের উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন।


```