Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাছের বন্ধুর প্রতারণা, সব হারিয়ে নিঃস্ব পূজা! বললেন, ‘যাকে পরিবার ভাবতাম...’

বলিউডের পাশাপাশি টলিউডেও সমান পরিচিত পূজা। বাংলায় বহু ছবি রয়েছে তাঁর। রয়েছে অনেক বন্ধুও। অঙ্কুশ হাজরা থেকে শুরু করে ঐন্দ্রিলা সেন...তালিকাটা নেহাত কম নয়। 

কাছের বন্ধুর প্রতারণা, সব হারিয়ে নিঃস্ব পূজা! বললেন, ‘যাকে পরিবার ভাবতাম...’

পূজা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 June 2025 21:04

দ্য ওয়াল ব্যুরো: মহাবিপদে অভিনেতা পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী কুনাল বর্মা। কাছে বন্ধুকে বিশ্বাস করে খুইয়েছেন কাঁড়ি কাঁড়ি টাকা। সম্প্রতি এক ভ্লগে এসে সেই নিয়ে মুখ খুলেছেন পূজা। এও জানিয়েছেন ঘটনার আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। প্রিয় বন্ধু যে এমনটা করতে পারে, তা যেন এখনও বিশ্বাসই হচ্ছে না ওই দম্পতির। কী ঘটেছে?

পূজা জানান, কিছু মাস আগে এক কাছের বন্ধুকে বিশ্বাস করে টাকা দেন তাঁরা। যদিও পুরো টাকাটাই চোট হয়ে গিয়েছে। তাঁরা এখন কার্যত সর্বস্বান্ত। শূন্য থেকে শুরু করতে হবে তাঁদের। পূজার কথায়, "গত দুই-তিন মাস আমাদের জন্য ভীষণ কঠিন ছিল। জানি না এর পর কী হবে। এই ব্যাপারটা নিয়ে কথা বলতেও আমাদের অনেক সময় লেগেছে। এখনও দু'জনেই হতবাক হয়ে আছি। কুনাল তো গোটা ঘটনায় এখনও ভীষণ ভাবে হতবাক।"

কুনাল বলেন, "তিন বছর ধরে মানুষটিকে বিশ্বাস করেছিলাম। পরিবারের মতো হয়েছিল সে। আর এরপর এই ঘটনা।" যদিও ঠিক কীভাবে চোট হয়েছে তাঁদের পয়সা, তা নিয়ে মুখ খোলেননি দম্পতি। এমনকি সামনে আনেননি সেই প্রিয় বন্ধুটির নামও।

বলিউডের পাশাপাশি টলিউডেও সমান পরিচিত পূজা। বাংলায় বহু ছবি রয়েছে তাঁর। রয়েছে অনেক বন্ধুও। অঙ্কুশ হাজরা থেকে শুরু করে ঐন্দ্রিলা সেন...তালিকাটা নেহাত কম নয়। অন্যদিকে বলিউডেও তাঁর সমান পরিচিতি। গত বছর তিনি দুর্গাপুজোয় শুরু করেন মুম্বইয়ে। আর এক বঙ্গকন্যা মৌনী রায়কে সঙ্গে নিয়ে ছড়িয়ে দিয়েছিলেন একগুচ্ছ বাঙালিয়ানা। তাঁর সঙ্গেই কে করল এমন কাজ? উত্তর খুঁজছেন ভক্তরা। ওদিকে সব শেষ হলেও তাঁরা যে হার মানবেন না, সে বিষয়ও স্পষ্ট করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই কঠিন সময়ে সবাইকে পাশে থাকার আর্জিও জানিয়েছেন তিনি।


```