Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বিষ' স্যালাইনের ঘটনার পর আরও এক ওষুধ কোম্পানিকে নিষিদ্ধ করল স্বাস্থ্য ভবন

গতকাল অর্থাৎ ২৯ জানুয়ারি রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী দিনে ইন্টার মেডিক্যাল স্টোরের কোনও টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না এই কোম্পানি।

'বিষ' স্যালাইনের ঘটনার পর আরও এক ওষুধ কোম্পানিকে নিষিদ্ধ করল স্বাস্থ্য ভবন

স্বাস্থ্য ভবন

শেষ আপডেট: 31 January 2025 00:05

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পর এবার মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জেন ফার্মা প্রাইভেট লিমিটেডকে নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্য ভবন। নিয়মিত যে ওষুধ সরবরাহ করার কথা ছিল, এই সংস্থা গত ১ বছর ধরে তা সরবরাহ করতে না পারার অভিযোগ উঠেছে।

ওষুধ সরবরাহ না করতে পারার অভিযোগে সংস্থাকে শোকজ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। পরে এই সংস্থার আধিকারিকদের স্বাস্থ্য দফতরে হাজিরা দিতেও বলা হয়েছে। 

গতকাল অর্থাৎ ২৯ জানুয়ারি রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী দিনে ইন্টার মেডিক্যাল স্টোরের কোনও টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না এই কোম্পানি। তিন বছরের জন্য মুম্বইয়ের এই ওষুধ নির্মাণকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বাংলায়।

শুধু তাই নয়, কোম্পানিকে শোকজ করলেও তাদের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এই কোম্পানির তরফে কাউকে ডেকে পাঠানো হলে সেখানেও কেউ আসেননি বলে অভিযোগ উঠেছে।

বস্তুত, মেদিনীপুর মেডিক্যালে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। আরও তিন জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

অভিযোগ উঠেছে, হাসপাতালে নিম্নমানের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের। তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসূতিরা। ওই স্যালাইন তৈরি করেছিল 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস'। এর পরেই ওই সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য দফতর। এবার আরও এক সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করল স্বাস্থ্য ভবন।


```