Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় কড়াকড়ি! হবে লাইভ স্ট্রিমিং, নামের পরিবর্তে বারকোড

নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে যে সিসিটিভি রয়েছে, তার মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ে নজরদারি চলবে। প্রশ্নপত্র যে পরীক্ষাকেন্দ্রগুলিতে পাঠানো হবে।

মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় কড়াকড়ি! হবে লাইভ স্ট্রিমিং, নামের পরিবর্তে বারকোড

ডাক্তারি পড়ুয়া ও মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 November 2024 08:32

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার পরই ডাক্তারি পরীক্ষায় অনিয়মের বিষয়টি সামনে আসে। অভিযোগ ওঠে পরীক্ষায় বিস্তর অনিয়ম হয়। তখন ডাক্তারি পরীক্ষায় কড়াকড়ির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতার সেই নির্দেশের পরই এবার ডাক্তারি পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে যে সিসিটিভি রয়েছে, তার মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ে নজরদারি চলবে।

প্রশ্নপত্র যে পরীক্ষাকেন্দ্রগুলিতে পাঠানো হবে। খাতা বিলি করে দেওয়ার আগে কোনও ভাবেই যাতে ফাঁস না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে বলা হল পরীক্ষার খাতায় কারও নাম উল্লেখ থাকে না। থাকবে শুধু বারকোড এবং কোড নম্বর। শুধু তাই নয়, টোকাটুকি বা অনিয়ম করলে সঙ্গে সঙ্গে অভিযুক্তের খাতা বাতিল হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও একাধিক পদক্ষেপের কথাও সেখানে বলা হয়েছে, কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে সে সব গোপন রাখা হয়েছে।এছাড়াও পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীরা কী নিয়ে ঢুকছেন, তা খতিয়ে দেখা হবে। ঘরে ঢুকে যদি দেখা যায় কেউ অনিময় করছেন, টোকাটুকি করছেন বা মোবাইল নিয়ে ঢুকেছেন, সঙ্গে সঙ্গ অভিযুক্তদের খাতা বাতিল করা হবে।


```