Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘রাজস্ব নয়, স্বাস্থ্যই আগে!’ ফের নিষিদ্ধ গুটখা-পানমশলা, বিক্রি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি

তামাক-নিকোটিনে ভরা খাদ্যপণ্যে এক বছরের জন্য পুনরায় নিষেধাজ্ঞা জারি।

‘রাজস্ব নয়, স্বাস্থ্যই আগে!’ ফের নিষিদ্ধ গুটখা-পানমশলা, বিক্রি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 November 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: মুখে রসের বদলে বিষ! রাজ্যজুড়ে ফের বন্ধ হচ্ছে গুটখা ও টোব্যাকো-নিকোটিন মেশানো পান মশলা (West Bengal extends ban on gutkha and pan masala for another year)। জনস্বাস্থ্যের উদ্বেগ না কাটায় আরও এক বছরের জন্য এই পণ্যগুলির উৎপাদন, মজুত ও বিক্রয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই নতুন নির্দেশ। Food Safety and Standards Act, 2006-এর ধারা ৩০ অনুযায়ী কমিশনার অফ ফুড সেফটিকে ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষতিকর খাদ্যপণ্যের বিক্রয় বন্ধ করার।

স্বাস্থ্যদফতরের ভাষায়, গুটখা ও প্যান মশলার মূল উপাদান তামাক ও নিকোটিন, যা মুখ, গলা ও ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ। দফতরের এক আধিকারিকের কথায়, “মানুষের মুখে যে জিনিসে বিষ, তাকে খাবার বলা চলে না।”

নিষিদ্ধ পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যজুড়ে নজরদারি চালানোর। যে কোনও তথ্য পেলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে।

নবান্ন সূত্রের খবর, এর ফলে রাজস্ব ক্ষতির আশঙ্কা থাকলেও বাণিজ্যের চেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জনস্বাস্থ্যে। ২০১৯ সালেই প্রথম এই নিষেধাজ্ঞা চালু করেছিল রাজ্য। এবারও সেই সিদ্ধান্তকে আরও এক বছর বাড়িয়ে যেন রাজ্য সরকারের বার্তা স্পষ্ট, টাকার চেয়ে প্রাণ দামি। 


```