Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

West Bengal Election Date: আজই ভোটের দিনক্ষণ জানাবে কমিশন, বিচারাধীন ভোটারদের কী হবে?

দিল্লির বিজ্ঞান ভবন থেকে বিকেল ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের সূচি ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। 

West Bengal Election Date: আজই ভোটের দিনক্ষণ জানাবে কমিশন, বিচারাধীন ভোটারদের কী হবে?

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 12:56

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা (SIR News) নিয়ে আইনি টানাপড়েনের মধ্যেই আজ, রবিবার বিকেলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (West Bengal Election Date) ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI। দিল্লির বিজ্ঞান ভবন থেকে বিকেল ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের সূচি ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। তবে সংশোধিত ভোটার তালিকায় এখনও ৬০ লক্ষাধিক নাম ‘বিবেচনাধীন’ থাকায়, অসম্পূর্ণ তালিকা নিয়ে ভোট ঘোষণা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

ঝুলে থাকা ৬০ লক্ষ নাম ও আদালতের নজরদারি

গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে দেখা গিয়েছিল প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘বিবেচনাধীন’ রয়েছে। শনিবার পর্যন্ত খবর, প্রায় ১৮ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। বেশ কিছু জেলায় বিবেচনাধীন তালিকা নিষ্পত্তির কাজ শেষ হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বর্তমানে কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা এই নামগুলি খতিয়ে দেখছেন। ৭০০-র বেশি আধিকারিক দিনরাত কাজ করলেও এখনও মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও মালদহের মতো জেলায় বড় অংশের নামের নিষ্পত্তি বাকি। প্রতিদিন এই কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

নির্বাচন পরিচালনার প্রাথমিক শর্তই হল একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা। প্রশ্ন উঠেছে, প্রায় ৬০ লক্ষ মানুষের নাম অনিশ্চিত রেখে কি আদৌ ভোট ঘোষণা সম্ভব? কমিশন সূত্রে খবর, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সব নামের নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন। চলতি সপ্তাহে একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য প্রয়োজনীয় বিশেষ সফ্‌টওয়্যারের ছাড়পত্র নিতে হবে আদালতের কাছ থেকে। যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইবুনালে আবেদন করতে পারবেন, যদিও সেই প্রক্রিয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, গত বারের তুলনায় এ বার পশ্চিমবঙ্গে কম দফায় ভোট গ্রহণ হতে পারে। আগামী ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের পরেই প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে— যদি ভোট ঘোষণার পরও বিপুল সংখ্যক মানুষের নামের নিষ্পত্তি না হয়, তবে ভোটারদের ভোটাধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাকে নিতে হবে? ওয়াকিবহাল মহলের মতে, আজ নির্ঘণ্ট ঘোষণার পর বিষয়টি ফের সুপ্রিম কোর্টের দরজায় উঠতে পারে।


```