Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

WB Assembly Election 2026: বঙ্গবিভূষণ ইমন কি আজ যেতে পারেন কালীঘাটে? গেলেই বা কী হল!

শনিবার সকাল থেকেই নতুন খবর উড়ে বেড়াচ্ছে বসন্তের বাতাসে। তা হল, এদিন বিকেল বেলায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Iman Chakraborty Mamata Banerjee) সঙ্গে দেখা করতে যেতে পারেন ইমন চক্রবর্তী।

WB Assembly Election 2026: বঙ্গবিভূষণ ইমন কি আজ যেতে পারেন কালীঘাটে? গেলেই বা কী হল!

মমতা বন্দ্যোপাধ্যায় ও ইমন চক্রবর্তী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 February 2026 12:37

শুভম সেনগুপ্ত ও শুভঙ্কর চক্রবর্তী

সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এখন সমাজ মাধ্যমে ট্রেন্ডিং। তিনি ‘বঙ্গভূষণ’ (Banga Bhushan) ছিলেন। এখন ‘বঙ্গবিভূষণ’ (Banga Bibhushan) হয়েছেন। আর এই দুয়ের মধ্যে ‘উন্নয়নের পাঁচালি’ গেয়ে রাতারাতি পৌঁছে গেছেন খ্যাতির উপরের ধাপে। উত্তম কুমার ‘নায়ক’ ছবিতে যেমন বলেছিলেন, আই উইল গো টু দ্য টপ! দ্য টপ ! দ্য টপ!
 
কিন্তু সবার কি আর তা পছন্দ হচ্ছে? হচ্ছে না। সমাজ মাধ্যমে (Social Media) তাঁকে ট্রোল করা হয়েছে। তার পর তিনি ফেসবুক ছেড়েছেন। তাতেও বিতর্ক থামেনি। জনৈক নবনীতা বসু নামে এক মহিলা যেমন সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন— “চিংড়ি মাছের ভিতর করা, তাই ঢেলেছি ঘি / নিজের হাতে ভাগ ছেড়েছি, ভাবলে হবে কী। আপনি জেনে শুনে, সজ্ঞানে শাসককের পদতলে...”। সেই লেখাটিও কপি পেস্ট করে তুমুল শেয়ার হচ্ছে সমাজ মাধ্যমে।

তার পাল্টা আবার অনেকে বলছেন, ইমনকে যে ভাবে ট্রোল করা হয়েছে তা কুৎসিৎ, কুরুচিকর। তিনি কী করবেন, কী করবেন না তা নিয়ে তাঁর ব্যক্তি স্বাধীনতা রয়েছে। ইমনের যোগ্যতা রয়েছে, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁর গান পছন্দ করেন, সরকারের জুরিরা স্থির করেছেন, তাই তিনি বঙ্গবিভূষণ পেয়েছেন। যাঁরা ঈর্ষাকাতর তাঁরাই এ ধরনের কথা বলছেন।

এই সব সাত সতেরো নিয়ে বাজার যখন বেশ গরম গরম, তখন শনিবার সকাল থেকেই নতুন খবর উড়ে বেড়াচ্ছে বসন্তের বাতাসে। তা হল, এদিন বিকেল বেলায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Iman Chakraborty Mamata Banerjee) সঙ্গে দেখা করতে যেতে পারেন ইমন চক্রবর্তী। এক লাইনের খবর। তাও উড়ো। অনাদির মোগলাই পরোটার লেচির মতো। কিন্তু তা নিয়েই এখন যেমন খুশি সাজাও চলছে।  

তার কারণও রয়েছে। এর আগে তৃণমূল সূত্র থেকেই রটে গেছিল যে এবারের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2026) তৃণমূলের প্রার্থী (TMC Candidate) করার জন্য ইমনকে প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁকে হুগলির কোনও একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে বলেও রটে যায়। পরে আবার কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, দিদির সঙ্গে দেখা করে ইমন তাঁর অপারগতার কথা জানিয়ে দিয়েছেন। কারণ, তিনি মনে করেন, তিনি শিল্পী। কোনও এক দলের শিল্পী হয়ে থাকাটা কি ঠিক হবে! তার পর ব্যাপারটা থিতিয়েই যায়।

কিন্তু বঙ্গবিভূষণ পর্বই হয়তো নতুন করে অনুঘটকের কাজ করেছে কিনা কে জানে! খবর হল, দিদির সঙ্গে শনিবার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে ইমনের। তার পর বাকিটা আক্ষরিক ভাবেই এখন স্পষ্ট নয়।

জানিয়ে রাখা ভাল, রাজনীতির ময়দান ইমনের কাছে খুব অচেনা নয়। অতীতে বামপন্থী ছাত্র রাজনীতি করেছেন। এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির সদস্য ছিলেন। সাধারণত দেখা যায়, বামপন্থী ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হলে তাঁরা খুব বলিয়ে কইয়ে হন। দেশ দশের খবরও ভাল রাখেন।

পর্যবেক্ষকদের অনেকের মতে, ইমনকে নিয়ে যে জল্পনা চলছে অমূলকও নয়। প্রতিবারই ভোট এলে এরকম কিছু না কিছু ঘটে বাংলায়। টালিপাড়ার অর্ধেকের বেশি পরিচিত অভিনেতা অভিনেত্রী এখন এমনিতেই তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। সদ্য রাজ্যসভার মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পার্নো মিত্র আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করেছেন সঙ্গীত শিল্পী অনীক ধর। তার পর গদগদ হয়ে ফেসবুকে পোস্ট করেছেন ছবিটা। তা ছাড়া অঙ্কুশ হাজরার (Ankush Hazra) নামও এবার শোনা যাচ্ছে। তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলেই বাকিটা স্পষ্ট হয়ে যাবে।


```