Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: মঙ্গলবারই শুরু সোনাগাছির যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প, উৎসাহ বাড়াতে যাচ্ছেন খোদ সিইও

বিশেষ ক্যাম্প করে ইআরও-কে সেখানে পাঠিয়ে যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। ইআরও ক্যাম্পে বসে শুনবেন কাদের কী সমস্যা রয়েছে। সব কিছু বিচার-বিবেচনা করে যাতে তাঁদের ভোটার কার্ড হয়ে যায়, কমিশনের সঙ্গে কথা বলে তিনিই সেই সিদ্ধান্ত নেবেন।

SIR: মঙ্গলবারই শুরু সোনাগাছির যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প, উৎসাহ বাড়াতে যাচ্ছেন খোদ সিইও

মনোজ আগরওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 December 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআরের (SIR in West Bengal) কাজ শুরুর ১৭ দিনের মাথায় যৌনকর্মীদের (Sexworkers) কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালকে (Manoj Agarwal) চিঠি লিখেছিল তিন সংগঠন। আর্জি ছিল, যৌনকর্মীদের নথিপত্র সংক্রান্ত সমস্যা মেটাতে বিশেষ নজর দিক কমিশন (ECI)। সেই মতো একটি স্পেশ্যাল ক্যাম্প (Special Camp) তৈরি করা হয় এশিয়ার বৃহত্তম যৌনপল্লি সোনাগাছিতে। সেখানেই কাজের তদারকিতে যেতে চলেছেন সিইও মনোজ আগরওয়াল।

মঙ্গলবারই সোনাগাছির (Sonagachi) বিশেষ এসআইআর ক্যাম্পে যাচ্ছেন রাজ্যের সিইও (CEO) বলে সূত্রের খবর। এই ক্যাম্প করা হয়েছে যাতে সবাই এনুমারেশন ফর্ম (Enumeration Form) ফিল আপ করে জমা দিতে পারে এবং নথি সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাতে পারে। সেই প্রেক্ষিতে ওই ক্যাম্প থেকেই তা সমাধান করার ব্যবস্থা করা হবে। ক্যাম্প চালু হওয়ার পর থেকেই কমিশনের আধিকারিক হিসেবে ইআরও (ERO) স্বয়ং উপস্থিত থাকছেন ওই ক্যাম্প। আগামিকাল যাবেন সিইও-ও।

যৌনকর্মীদের সমস্যার কথা বলতে যে সংগঠনগুলি এগিয়ে এসেছিল তারা তিন দফা প্রস্তাব রাখে। প্রথমত - যৌনকর্মীদের ক্ষেত্রে ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কমিশন যেন নির্দিষ্ট কিছু বিকল্প নথি বা পরিচয়পত্রকে আনুষ্ঠানিকভাবে গ্রহণযোগ্য ঘোষণা করে। দ্বিতীয়ত - সোনাগাছি এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করে ভোটার তালিকা সংশোধন ও এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া সহজ করা হোক। তৃতীয়ত - যৌনকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে বিদ্যমান ভোটার কার্ড যেন কোনও পরিস্থিতিতেই বাতিল না-হয়, সে বিষয়ে কমিশন স্পষ্ট নির্দেশ দিক।

এরপরই কার্যত নড়েচড়ে বসে রাজ্যের সিইও দফতর (CEO Office)। বিশেষ ক্যাম্প করে ইআরও-কে সেখানে পাঠিয়ে যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। ইআরও ক্যাম্পে বসে শুনবেন কাদের কী সমস্যা রয়েছে। সব কিছু বিচার-বিবেচনা করে যাতে তাঁদের ভোটার কার্ড হয়ে যায়, কমিশনের সঙ্গে কথা বলে তিনিই সেই সিদ্ধান্ত নেবেন।

এদিকে আবার 'ডুপ্লিকেট' ভোটার চিহ্নিত করতে নতুন পন্থা নিয়েছে কমিশন। এমন এক অপশন নিয়ে আসা হয়েছে যাতে খুব সহজেই এমন ভুল (বা ইচ্ছাকৃত দুর্নীতি) ধরা যায়। ডুপ্লিকেট ভোটারের (SIR Duplicate Voter) খোঁজে নতুন অপশন থাকছে BLO অ্যাপে। 'ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন'-নামের এই অপশন নতুন করে যুক্ত করা হয়েছে। মূলত এক‌ই নামের একাধিক ব্যক্তিকে আলাদা করা চিহ্নিত করা, এক‌ই ব্যক্তির একাধিক ভোটার কার্ড চিহ্নিতকরণের জন্যই এই অপশন বিএল‌ও অ্যাপে নিয়ে আসা হয়েছে।

কোন‌ও ভোটারকে যদি নতুন এই অপশনের মাধ্যমে ডুপ্লিকেট ভোটার বলে দেখান হয়, তাহলে সেই ভোটারের সঙ্গে বিএল‌ও নিজে দেখা করে সন্দেহ নিরসন করার চেষ্টা করবেন। স্বয়ং ভোটারের কাছ থেকেই জানতে চাওয়া হবে তার এক‌ই নামে অন্য কোথাও ভোটার কার্ড করানো আছে কিনা। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি অন্য কোথাও করানো কার্ড থেকে যায় তাহলে সেই ভোটারকে সুযোগ দেওয়া হবে কোন‌ও এক জায়গার ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়ার জন্য।


```