Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অধীরের প্রচারে 'জয় বাংলা' স্লোগান! বিক্ষোভে বাধা দিতে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের

বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে তৃণমূলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তাঁর মিছিল লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান ওঠে। 

অধীরের প্রচারে 'জয় বাংলা' স্লোগান! বিক্ষোভে বাধা দিতে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের

অধীর চৌধুরীর প্রচারে তৃণমূলের বিক্ষোভ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 April 2026 11:17

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে তুমুল উত্তেজনা ছড়াল বহরমপুরে (Berhampore)। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রচারে বেরিয়ে তৃণমূলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর মিছিল লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান ওঠে। হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তারা। পুলিশ বাধা দিতে গেলে শাসক দলের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরোন পাঁচবারের সাংসদ তথা বহরমপুর বিধানসভা কেন্দ্রের এবারের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী (Adhir Chowdhury)। অভিযোগ, তিনি গাড়ি থেকে নামতেই তৃণমূলের কর্মীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan) দেওয়া হয় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এরপরই পরিস্থিতি দু'পক্ষের ধাক্কাধাক্কি, হাতাহাতির পর্যায়ে চলে যায়।

পুলিশ  বাধা দিতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। কোনওরকমে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সাহায্যে কংগ্রেস নেতাকে সেখান থেকে বের করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।

কংগ্রেসের অভিযোগ, বহরমপুরের ১৯ নং ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে শাসক দলের পাল্টা দাবি, এলাকার বাসিন্দারাই অধীর চৌধুরীকে দেখে স্লোগান তুলেছিল।

 


```