Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?

ভোটের ১০ দিন আগে ফের পুলিশ পর্যবেক্ষক নিয়োগ, ভিন রাজ্যের আরও এক আইপিএস অফিসার আসছেন বাংলায়

বিধানসভা নির্বাচনের আর মাত্র দশ দিন বাকি। তার আগেই রাজ্যে আরও এক আইপিএস আধিকারিককে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। 

ভোটের ১০ দিন আগে ফের পুলিশ পর্যবেক্ষক নিয়োগ, ভিন রাজ্যের আরও এক আইপিএস অফিসার আসছেন বাংলায়

আরও এক পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 April 2026 10:20

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026 ) আর মাত্র দশ দিন বাকি। তার আগেই রাজ্যে আরও এক আইপিএস আধিকারিককে পুলিশ পর্যবেক্ষক (Police Observer) হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। নির্বাচন সদন থেকে পাঠানো সাম্প্রতিক চিঠিতে জানানো হয়েছে, ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার সর্বানা বিবেক এম-কে (Sarvana Vivek M) এবার ভোট প্রক্রিয়ায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে যেভাবে ধাপে ধাপে পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছিল, নতুন এই সিদ্ধান্তকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী আইনশৃঙ্খলা, ভোটের সুরক্ষা এবং সংশ্লিষ্ট সব কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না- তার উপর নজর রাখবেন এই নতুন পুলিশ পর্যবেক্ষক।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশন নজরদারি আরও আঁটসাঁট করছে বলেই মনে করা হচ্ছে।

বাংলার ভোট নিয়ে সতর্ক কমিশন (ECI)। গত মাসে রাজ্যে এসেই আইনশৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ভোটের বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার।  

অশান্তি এড়াতে পুলিশ-প্রশাসনের একাধিক পদে রদবদল হয়েছে। ভিন রাজ্য থেকে নিয়োগ করা হয়েছে পুলিশ পর্যবেক্ষক। গতমাসেই বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব, গুজরাত থেকে বাংলায় এসেছেন অন্তত ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক।  জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তাঁদের। সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা ২৯৪।

এদিকে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে কমিশনকে তোপ দেগেছে তৃণমূল। তাদের দাবি, ‘অবাধ ও সুষ্ঠু’ ভোটের (West Bengal Assembly Election 2026) নামে বাংলার বিভিন্ন প্রান্তে এমন সব আধিকারিকদের পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে, যাঁদের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে কোটি টাকার দুর্নীতি, এমনকি নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। 'কমিশন কেবল বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠ বা কলঙ্কিত আধিকারিকদেরই বাংলায় পাঠাচ্ছে।' এই অভিযোগও করেছে রাজ্যের শাসক দল। 

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্য দু'দফায় বিধানসভা নির্বাচন রয়েছে। ফল ঘোষণা ৪ মে। 
 


```