Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

WB Assembly Election 2026: 'এক ভোটে হলেও জিতব', ভবানীপুর ভাবাচ্ছে? সত্যিই কি এ কথা বলেছিলেন মমতা?

গত সোমবারের ওই বক্তৃতায় বিজেপি ও নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেছিলেন, যেভাবে অমানবিক কাজ করা হচ্ছে তাতে তিনি স্তম্ভিত। যারা ভিতু, তারাই পিছন থেকে এসব করে। ওরা জেনেশুনে নাম কেটেছে।

WB Assembly Election 2026: 'এক ভোটে হলেও জিতব', ভবানীপুর ভাবাচ্ছে? সত্যিই কি এ কথা বলেছিলেন মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 March 2026 21:03

দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার নেতাজি ইনডোরে প্রাক দোল উৎসবের অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, ভবানীপুর থেকে ৬০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। যদি একটি ভোটও থাকে, তাহলেও তিনিই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবেন।

মমতার কথা ছিল সোজাসাপ্টা। তাও তাঁর এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। কেউ বা বলছেন, ভবানীপুর নিয়ে ভিতরের ভয় বেরিয়ে পড়ছে। গত বিধানসভার ৫৮ হাজারের ব্যবধান লোকসভা ভোটে (Loksabha Election) ৮ হাজারে এসে ঠেকেছে। আর এখন তা ১ ভোটে নেমে এসেছে। বেশ কিছু সংবাদমাধ্যমেও শিরোনাম লেখা হয়েছে যে, মমতা বলেছেন "এক ভোটে হলেও জিতব।"

দেখে নেওয়া যাক, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলেন? তিনি বাংলায় বলেননি, বলেছিলেন ইংরেজিতে। তাঁর কথায়, "I'll win from Bhawanipore, even there is a one vote. I believe that, I have that trust." যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "একটা ভোট থাকলেও, ভবানীপুর থেকে আমিই জিতব। আমার সে বিশ্বাস আছে, ভরসা আছে।" দ্য ওয়াল সেই শিরোনামেই খবর লিখেছিল। অর্থাৎ, তিনি একবারও এটা বোঝাতে চাননি যে, এক ভোটে হলেও তিনিই জিতবেন।

প্রশ্ন উঠতে পারে পাঁচ দিন পর এ নিয়ে কেন ফের লেখালেখি হচ্ছে? কারণ, সত্যতা জানতে চেয়ে দ্য ওয়ালের দফতরেও বেশ কিছু ফোন এসেছে। কারও বা দাবি, মমতা বলেছিলেন, এক ভোটে হলেও জিতব। সেই বিভ্রান্তি দূর করার জন্যই এই প্রতিবেদন।

গত সোমবারের ওই বক্তৃতায় বিজেপি ও নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেছিলেন, যেভাবে অমানবিক কাজ করা হচ্ছে তাতে তিনি স্তম্ভিত। যারা ভিতু, তারাই পিছন থেকে এসব করে। ওরা জেনেশুনে নাম কেটেছে।

উৎসবের মেজাজেই সেদিন 'রণং দেহি' ছিলেন তৃণমূল নেত্রী। সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কমিশন বাংলার গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে। মমতার বলেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের নাম তালিকা থেকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি ভোট করাতে চাইছে তারা।” তিনি আরও বলেন, বাংলার মানুষ সচেতন এবং তাঁরা ব্যালটেই এই অন্যায়ের যোগ্য জবাব দেবেন।

এর পর পূর্ব ঘোষণামতো শুক্রবার দুপুর থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআরের প্রতিবাদে ধর্না দিচ্ছেন তিনি। ধর্নামঞ্চে রয়েছেন তৃণমূল নেতৃত্ব থেকে বিশিষ্টজনেরা। সেই মঞ্চ থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করছেন মমতা। জানিয়ে দিয়েছেন, এই ধর্না এখন চলবে। সম্ভবত কমিশনের ফুল বেঞ্চ (Commission Full Bench) কলকাতায় (Kolkata) যতদিন থাকবে ততদিন এই ধর্না চলবে।


```