Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল বাংলা, টুইটে জানালেন মমতা

ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে একথা জানানো হয়েছে।

দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল বাংলা, টুইটে জানালেন মমতা

মুর্শিদাবাদের বরানগর গ্রামের প্রাচীন মন্দির।

শেষ আপডেট: 19 September 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো: দেশের  'সেরা পর্যটন গ্রাম' এর স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বরানগর গ্রাম। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে একথা জানানো হয়েছে। এরপরই খুশির এই খবর সোশ্যাল মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দুপুরে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি এটা জানাতে পেরে আনন্দিত যে মুর্শিদাবাদ জেলার বরানগর গ্রামকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কৃষি-পর্যটন বিভাগে 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে নির্বাচিত করেছে।' ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বরানগর গ্রামকে এই পুরস্কার দেবে কেন্দ্র। 

পরিবেশ, শিক্ষা-পর্যটন-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে প্রতি বছরই দেশের একটি গ্রামকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দেয় কেন্দ্র। গত বছরও এই স্বীকৃতি এসেছিল বাংলার ঝুলিতে। ২০২৩ সালে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্র। এবার সেই স্বীকৃতি পেল বরানগর গ্রাম।

কী রয়েছে এই গ্রামে?

মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার জিয়াগঞ্জ ব্লকে অবস্থিত এই গ্রাম। প্রাচীন এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। গ্রাম জুড়ে রয়েছে অসংখ্য মন্দির। মন্দিরের গায়ে টেরাকোটার কারুকাজ আলাদা করে আকর্ষণ তৈরি করে। অষ্টাদশ শতকে নাটোররাজ্যর রানি ভবানীর স্মৃতি ও বহুকীর্তি ছড়িয়ে রয়েছে এই গ্রামে।

এছাড়াও ভবানীশ্বর মন্দির, রাজ রাজেশ্বরী মন্দির, গগেশ্বর শিব মন্দির, পঞ্চমুখী শিব মন্দির, সিদ্ধেশ্বরী ও অযোধ্যা মন্দির এখানকার বিশেষ আকর্ষণীয়। এছাড়াও এই গ্রামের মহিলাদের হাতের কারুকাজ আলাদা করে আকর্ষিত করে পর্যটকদের। যে কারণে সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় বাড়ছে এই গ্রামে।  পরিচ্ছন্নতার দিক থেকেও এই গ্রাম প্রশংসা কুড়িয়েছে পর্যটকদের। এবার পেল দেশের সেরা গ্রামের স্বীকৃতি।


```