২৪ জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কারণ নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল হবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 July 2025 10:59
দ্য ওয়াল ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের (Low Depression) প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে (West Bengal) চলবে টানা বৃষ্টি। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গ
মঙ্গলবার: বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
বুধবার: ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা)। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা।
বৃহস্পতিবার: নিম্নচাপ তৈরি হবে। আকাশ মেঘলা, অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও আশপাশে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার: আকাশ মেঘলা থাকবে, দক্ষিণবঙ্গজুড়ে নিম্নচাপের বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া।
শনিবার ও রবিবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বর্ধমানে ভারী বৃষ্টি। রবিবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, ভ্যাপসা গরম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৬৮-৯৩ শতাংশ। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।
সাগরের পরিস্থিতি ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা
২৪ জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের (Fishermen) জন্য সমুদ্রে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কারণ নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল হবে।
উত্তরবঙ্গ
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার: সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি। গরম ও অস্বস্তি থাকবে।
শুক্র-শনিবার-রবিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।