Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভ্যাপসা গরম শুরু হল বলে! দহনে জ্বলবে কোন কোন জেলা, জানাল আলিপুর

শুক্রবার দোল। এই সপ্তাহে উত্তরে বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতার কথা আগেই বলা হয়েছিল। মার্চেই বাংলার জেলায় জেলায় আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হবে বলেও জানাল তারা। 

ভ্যাপসা গরম শুরু হল বলে! দহনে জ্বলবে কোন কোন জেলা, জানাল আলিপুর

শেষ আপডেট: 13 March 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল বাড়ির বাইরে বেরোলে এখনই ঘেমে-নেয়ে দশা। সেই দহনজ্বালা আরও বাড়বে বলে স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

শুক্রবার দোল। এই সপ্তাহে উত্তরে বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতার কথা আগেই বলা হয়েছিল। মার্চেই বাংলার জেলায় জেলায় আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হবে বলেও জানাল তারা। 

শনিবার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের (Heat Wave) সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোও যে নিস্তার পাবে তা নয়। রোববার এই জেলাগুলির তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

আগামীকাল শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই চার জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি (Rain) হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে।


```