Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সন্ধের দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি, শহরে পারদ নামল বেশ খানিকটা

সোমবার রাতের মতো মঙ্গলবারও স্বস্তির বৃষ্টিতে আপাতত পারদ খানিকটা নীচে। অফিস টাইমে এভাবে হঠাৎ বৃষ্টি নামায় যানজট তৈরি হয়েছে কিছু এলাকায়।

সন্ধের দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি, শহরে পারদ নামল বেশ খানিকটা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 April 2026 19:58

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal weather forecast) মতোই বিকেলে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় (Kolkata Rain)। ঘন ঘন বজ্রপাত সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা যায় (Kolkata weather)। সোমবার রাতের মতো মঙ্গলবারও স্বস্তির বৃষ্টিতে আপাতত পারদ খানিকটা নীচে।

বৃষ্টি হয়েছে কসবা, বেহালা, সল্টলেকের কিছু অংশ, যাদবপুর, হাজরা-সহ দক্ষিণ কলকাতার প্রায় সব এলাকায়। বাদ যায়নি উত্তর কলকাতাও। অফিস টাইমে এভাবে হঠাৎ বৃষ্টি নামায় যানজট তৈরি হয়েছে কিছু এলাকায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে, আজ, মঙ্গলবারও দুপুরের পর থেকেই কলকাতা (Kolkata Weather), দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশ কার্যত মেঘলাই ছিল। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি নামে। সব মিলিয়ে আজ গরম ও গুমোট আবহাওয়া থেকে কিছুটা রেহাই শহরবাসীর।

দক্ষিণবঙ্গের (Dakkhinbongo Weather) বিভিন্ন জেলাতেও ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় আবহাওয়া দফতর বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

গরম ও গুমোট আবহাওয়া থেকে স্বস্তি পাওয়া গেলেও, দক্ষিণবঙ্গবাসীকে আজ ঝড় ও বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে। সন্ধের পর থেকে বৃষ্টি-ঝড়ের মধ্যেই কাটবে এবং হালকা ঠান্ডার ছোঁয়া থাকবে, জানিয়েছে আবহাওয়া দফতর।


```