Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও তাণ্ডব দেখাবে কালবৈশাখী! এই জেলাগুলিতে কমলা সতর্কতা

বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গেছে। সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত, ওড়িশা-সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় আরেকটি ঘূর্ণাবর্ত।

সকাল থেকেই আকাশের মুখ ভার, আজও তাণ্ডব দেখাবে কালবৈশাখী! এই জেলাগুলিতে কমলা সতর্কতা

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 April 2026 08:12

দ্য ওয়াল ব্যুরো: সোম, মঙ্গলের পর বুধেও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast Today) রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা-সহ (Kolkata Weather) বিভিন্ন অংশে আকাশের মুখ ভার, হালকা ঠান্ডা বইছে, নতুন ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ফের দুর্যোগ চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বুধবারের আবহাওয়া: দক্ষিণবঙ্গে তীব্র ঝড়–বৃষ্টির সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী (Kalbaishakhi) আছড়ে পড়তে পারে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা (Orange Alert) জারি রয়েছে। তাছাড়া পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে।

বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গেছে। সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত, ওড়িশা-সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় আরেকটি ঘূর্ণাবর্ত।

এসবের ফলে বাতাসে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কয়েকদিন একই পরিস্থিতি থাকতে পারে বলেই পূর্বাভাস।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও কালবৈশাখী

উত্তরবঙ্গে (North Bengal Weather) বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংসহ পাহাড়–মালভূমি অঞ্চলেও প্রবল ঝড়–বৃষ্টি হতে পারে। এলাকাগুলিতে ঘন্টায় প্রায় ৬০ কিমি বেগে কালবৈশাখী বইতে পারে বলে পূর্বাভাস।

বৃহস্পতিবারের আবহাওয়া

বুধবারের মতোই বৃহস্পতিবারও রাজ্যের বেশিরভাগ জায়গায় বৃষ্টি (Rain Forecast) হবে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)।

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার- সব জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।


```