Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather: ৪-৬ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আজ থেকেই বাংলায় হাওয়া বদল, কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রোদের তেজ বাড়বে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ফের বাড়তে পারে। সপ্তাহান্তে বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

Weather: ৪-৬ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আজ থেকেই বাংলায় হাওয়া বদল, কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 April 2026 10:09

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া চলছে (West Bengal Weather Update)। সকাল থেকেই আকাশে মেঘ জমে থাকছে, বেলা গড়াতেই কোথাও ঝেঁপে বৃষ্টি আবার কোথাও সন্ধ্যার পর অফিস ফেরত যাত্রীদের ভোগাচ্ছে ঝড়-বৃষ্টি। ভিজে কাক হয়ে বাড়ি ফেরাই যেন স্বাভাবিক দৃশ্য হয়ে উঠেছে শহর ও জেলার রাস্তায়। যদিও এই আবহাওয়া কিছুটা স্বস্তি দিয়েছে ভ্যাপসা গরম থেকে, তবে সেই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকেই আবহাওয়ায় পরিবর্তনের (Weather Forecast) ইঙ্গিত মিলবে। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না, বরং তার দাপট কিছুটা কমবে। এই দিন থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার কলকাতা (Kolkata Weather), হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির জন্য অ্যালার্টও জারি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও (North Bengal Weather) শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির দাপট চলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। এর ফলেই রাজ্যজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আবহাওয়া অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রও উত্তাল থাকতে পারে। তাই আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নীচে বা উঁচু জায়গায় না থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে স্বস্তির খবর হল, শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রোদের তেজ বাড়বে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ফের বাড়তে পারে। সপ্তাহান্তে বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রাও আবার ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে বৃষ্টিভেজা কয়েকদিনের পর ফের গরম ও আর্দ্র আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে রাজ্যবাসী।


```