Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গায়েব মনে হলেও শীতের কামব্যাক ঘটবে! মেঘলা আকাশ আর ছিটেফোঁটা বৃষ্টির পরিবেশ কাটলেই ঠান্ডা

পরবর্তী পাঁচ থেকে সাত দিন রাজ্যে বর্ষার কোনও সম্ভাবনা নেই। বদলে সকালে কুয়াশার প্রকোপ বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দৃশ্যমানতা কমে আসতে পারে, কোথাও কোথাও নামতে পারে ২০০ মিটারের কাছাকাছি।

গায়েব মনে হলেও শীতের কামব্যাক ঘটবে! মেঘলা আকাশ আর ছিটেফোঁটা বৃষ্টির পরিবেশ কাটলেই ঠান্ডা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 December 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: আপাতত মেঘলা আকাশ (Cloudy Sky) এবং তার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি (Rainfall) - বাংলার আবহাওয়ার (Weather) হালচাল এমনই। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) শেষ আপডেট বলছে, ঘূর্ণিঝড় 'দিটওয়াহ' (Cyclone Ditwah) প্রায় শক্তিহীন। তাই তার কোনও প্রভাবই রাজ্যের পড়ার কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, সিস্টেমটি এখন তামিলনাড়ু (Tamilnadu) ও পুদুচেরি (Puducherry) উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের অবস্থায় রয়েছে। আরও কিছুটা উত্তরে সরে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতেই এটি সমুদ্রে নিম্নচাপে পরিণত হবে।

পরবর্তী পাঁচ থেকে সাত দিন রাজ্যে বর্ষার (Rainy Season) কোনও সম্ভাবনা নেই। বদলে সকালে কুয়াশার প্রকোপ বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দৃশ্যমানতা কমে আসতে পারে, কোথাও কোথাও নামতে পারে ২০০ মিটারের কাছাকাছি।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ছ’টি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বজায় থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতাতেও (Kolkata) সামান্য ছিটেফোঁটা বৃষ্টির ইঙ্গিত রয়েছে।

তবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) নামতে শুরু করতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেশিরভাগ জেলাতেই পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রির ঘরে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১২ ডিগ্রির আশেপাশে। ফলে উইকএন্ডে শীতের আমেজ আরও বাড়বে।

কলকাতায় (Kolkata) সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০ ডিগ্রি, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা (humidity) ৪৮–৯৪ শতাংশ। যদিও মেঘলা আকাশের স্থায়িত্ব বেশিদিনের হবে না। চলতি সপ্তাহেই তার পরিবর্তন ঘটে শুষ্ক আবহাওয়া ফিরবে পশ্চিমবঙ্গে।  

উত্তরবঙ্গেও কাল থেকে তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে। সকালে হালকা কুয়াশার পরে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। আগামী তিন থেকে চার দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে আরও ২ থেকে ৩ ডিগ্রি।


```