বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপই এই হাওয়া বদলের প্রধান কারণ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে।
.jpg.webp)
আবহাওয়ার আপডেট
শেষ আপডেট: 24 February 2026 13:08
দ্য ওয়াল ব্যুরো: বসন্তের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast in Bengal) দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Office)। মঙ্গলবার ভোরেই অক্ষরে অক্ষরে তা মিল গেল (Weather Update)। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।
কলকাতা (Kolkata Weather Today), উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বুধবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। তবে বেশিক্ষণ হয়নি। শোনা গেছে বজ্রপাতের আওয়াজও। আর এই বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে সকাল থেকেই আবার মিলছে সেই ঠান্ডার আমেজ (Kolkata Weather)। সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির কাছাকাছি। মঙ্গলে তা এক ধাক্কায় নেমে এসেছে ২৩ ডিগ্রিতে।
উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert Rain) জারি হয়েছে। বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিনে আকাশ মেঘলা থাকবে (Weather Forecast Today)। হালকা রোদের ঝলক দেখা গেলেও তা বেশিক্ষণ থাকবে না। কিছু কিছু জেলায় বৃষ্টি চলবে, তবে দুর্যোগের সম্ভাবনা কোথাও নেই।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপই এই হাওয়া বদলের প্রধান কারণ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরে এটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে।
নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও (North Bengal Weather) পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কয়েকটি এলাকায় সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। যদিও এই জেলাগুলির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।