Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় এবার জমিয়ে বসেছে শীত, সপ্তাহান্তে পারদ নামবে ১০ ডিগ্রিতে! কুয়াশায় ঢাকবে পথঘাট

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা দ্রুত নামতে শুরু করেছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া- এই সব জায়গায় আগামী দিনগুলোতে শীত আরও জোরাল হবে। 

বাংলায় এবার জমিয়ে বসেছে শীত, সপ্তাহান্তে পারদ নামবে ১০ ডিগ্রিতে! কুয়াশায় ঢাকবে পথঘাট

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 December 2025 10:31

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষা শেষ! রাজ্যে পাকাপাকিভাবে প্রবেশ করল শীত (Winter in Bengal)। সকালের ঠান্ডা হাওয়া, কম তাপমাত্রা এবং কুয়াশার দাপট- সব মিলিয়ে এখন থেকে বঙ্গে জমে উঠছে শীতের আমেজ (Weather Update)। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বরং ক্রমেই বাড়বে শীতের অনুভূতি।

দক্ষিণবঙ্গ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে প্রায় সব জেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক (South Bengal Weather)। এর ফলে রাত ও ভোরের দিকে ঠান্ডা আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যাবে ১০ ডিগ্রির নীচে।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা দ্রুত নামতে শুরু করেছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া- এই সব জায়গায় আগামী দিনগুলোতে শীত আরও জোরাল হবে। কলকাতায় (Kolkata Weather) আপাতত সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আগামী ক’দিন এই তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশারও আশঙ্কা রয়েছে। কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া ও বীরভূম- সব জায়গাতেই সকালবেলায় দৃশ্যমানতা কম থাকবে। ভোরবেলায় রাস্তাঘাটে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে (North Bengal Weather) ইতিমধ্যেই শীত জোরালভাবে অনুভূত হচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ে তাপমাত্রা ৫ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আপাতত এখন কয়েকদিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে, কিছু জায়গায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারেরও নীচে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে অতিরিক্ত কুয়াশা থাকার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে।

আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে পূর্বাভাস (Weather Forecast)। খুব বড় ধরনের পরিবর্তন যদিও আশা করা যাচ্ছে না, তবে শীতের তীব্রতা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ- সব জেলায়ই শীতের কাঁপুনি অব্যাহত থাকবে। দার্জিলিঙে ইতিমধ্যেই পারদ নেমে ছুঁয়েছে ৫ ডিগ্রির ঘর, আগামী দিনে আরও নামতে পারে তাপমাত্রা।


```