Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

রাজ্যে ফের ঝেঁপে আসছে বর্ষা, রবিবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরের পাহাড়ি জেলা থেকে শুরু করে দক্ষিণের উপকূল, রাজ্যে ফের একবার সক্রিয় হচ্ছে বর্ষা। 

রাজ্যে ফের ঝেঁপে আসছে বর্ষা, রবিবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 July 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের একবার সক্রিয় হচ্ছে বর্ষা। উত্তরের পাহাড়ি জেলা থেকে শুরু করে দক্ষিণের উপকূল—প্রকৃতি ফের খাঁড়া করছে চোখ। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে (Weather Update), রবিবার থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির দাপট (Heavy rain)। বিশেষত উত্তরবঙ্গের পাঁচ জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় ধস নামার সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর জানিয়েছে, উত্তর ছত্তীসগড়ে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারালেও মৌসুমী অক্ষরেখা এখন দিঘার পূর্বদিক ঘেঁষে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই অক্ষরেখা আরও সক্রিয় হয়ে উঠতে পারে রবিবার থেকে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।

দক্ষিণবঙ্গের বৃষ্টির গতিপ্রকৃতি:
শনিবার: আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হবে বিক্ষিপ্ত। তাপমাত্রা ও আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি বাড়বে।

রবিবার: বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দমকা হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

সোমবার: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার: গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি।

বুধবার ও বৃহস্পতিবার: বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

পাহাড়ে বিপদের ইঙ্গিত:

রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। পাশাপাশি নিচু এলাকায় জল জমে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসন ইতিমধ্যেই নিচু এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। পাশাপাশি সমস্ত জেলাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


```