Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

খটখটে গাঙ্গেয় বঙ্গ, বৃষ্টি নামবে উত্তরবঙ্গে, আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়তে পারে

উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

খটখটে গাঙ্গেয় বঙ্গ, বৃষ্টি নামবে উত্তরবঙ্গে, আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়তে পারে

শেষ আপডেট: 9 April 2024 08:43

দ্য ওয়াল ব্যুরো: উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার ১১ এপ্রিল ইদের দিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদিকে দক্ষিণে কম সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ ও কাল অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ড্রাই স্পেল চলবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাহাড়ে দিনকয়েক হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে আবার বৃষ্টি কমতে পারে। তবে দার্জিলিং, কালিম্পঙে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।

ইদের দিন ভ্যাপসা গরম না থাকলেও বৃষ্টি তেমনভাবে হবে না দক্ষিণবঙ্গে। পশ্চিমের কয়েকটি জেলা ও উপকূলবর্তী জেলাগুলো ছাড়া বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া ও মুর্শিদাবাদে আবহাওয়া শুষ্কই থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা সার্বিক ভাবে কমবে রাজ্যে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় বাড়বে। গতকাল রাতের তাপমাত্রা ২৫.৯ থেকে কমে ২৪ ডিগ্রি হয়েছিল। আজ তা ফের বেড়ে ২৫ ডিগ্রিতে পৌঁছবে। আজ দিনের তাপমাত্রা ৩০ থেকে বেড়ে হবে ৩৩.৫ ডিগ্রি। শুক্রবার থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।


```