
শেষ আপডেট: 21 August 2023 04:34
দ্য ওয়াল ব্যুরো: শ্রাবণ বিদায় নিয়েছে। তবে ভাদ্র পড়লেও বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না। যদিও এ বছরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ বেশি। তবে দক্ষিণ বঙ্গও পিছিয়ে নেই। এখনও বেশ কিছু দিন বর্ষার ব্যাটিং চলবে দক্ষিণবঙ্গে জানা গেছে আবহাওয়া (weather forecast) দফতর সূত্রে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। চলতি সপ্তাহে এই বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া দফতর। ব্যাপক ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ধসের সম্ভাবনার কথাও জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।
অন্য দিকে কলকাতায় বৃহস্পতি বার ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। সারাদিনই মেঘলা আকাশ থাকবে শহরে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি নাকাল করবে শহরবাসীকে। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রী সেলসিয়াস। রবিবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। মঙ্গল-বুধবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
অবশেষে সাফল্য, রাতভর লড়াইয়ের পর পুলওয়ামায় সেনার হাতে নিহত ২ জঙ্গি