Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শীতের আমেজ ফেরার আভাস দিল হাওয়া অফিস, ঠান্ডা কি স্থায়ী হবে

দক্ষিণবঙ্গে আজ ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে তবে শুক্রবার থেকে কমতে পারে তাপমাত্রা।

শীতের আমেজ ফেরার আভাস দিল হাওয়া অফিস, ঠান্ডা কি স্থায়ী হবে

ফাইল চিত্র

শেষ আপডেট: 6 February 2025 10:24

দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কবার্তার মধ্যে ফের তাপমাত্রার পতনের আভাস দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, সপ্তাহান্তে নিম্নমুখী হবে পারদ। সকাল ও সন্ধেয় ফিরবে হালকা শীতের আমেজ। তবে এই পরিস্থিতি কতদিনের জন্য স্থায়ী হবে তা নিয়েই প্রশ্ন। 

দক্ষিণবঙ্গে আজ ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে তবে শুক্রবার থেকে কমতে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে ফের নিম্নমুখী হবে পারদ। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলেই ইঙ্গিত। এতএব শীতের আমেজ কিছুটা ফিরবে। তবে শীতের বিদায় পর্ব শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই।

বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার বেশ কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর।

উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলাতেও স্বাভাবিকের কাছাকাছি পারদ রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমবে। দু-তিন দিনের মধ্যেই ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান। তবে কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটার নেমে আসবে। 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে জলীয় বাষ্পের কারণে মূলত গরম বাড়বে, নূন্যতম আপেক্ষিক আর্দ্রতাও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে। তবে শুক্রবারের পর নতুন করে ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা চলে যেতে পারে।


```