Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আপাতত বৃষ্টির বিদায়! রাজ্যে বাড়বে দাবদাহ, একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েক সপ্তাহ। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। একাধিক জেলায় ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা দীর্ঘস্থায়ী হতে চলেছে।

আপাতত বৃষ্টির বিদায়! রাজ্যে বাড়বে দাবদাহ, একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা

ফাইল ছবি

শেষ আপডেট: 8 May 2025 09:48

দ্য ওয়াল ব্যুরো: কালবৈশাখী বা ভারী বৃষ্টিপাতের (Rain Update) দেখা আপাতত আর মিলবে না। আভাস দিয়েই দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। চলতি সপ্তাহের শেষ থেকেই গরমের তীব্রতা বাড়তে থাকবে। তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের (Heatwave) ইঙ্গিতও। হাওয়া অফিস বলছে, একাধিক জেলায় ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা দীর্ঘস্থায়ী হতে চলেছে। 

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েক সপ্তাহ। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই সময়ে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। মূলত শনি ও রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা।

সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। সকালে পরিষ্কার আকাশ। দুপুরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ।

দক্ষিণের মতো উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাতে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে। রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বেশিরভাগ জেলায়। 

এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

এদিকে বর্ষার আপডেটও দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আগামী ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে। 


```