Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রিষড়ার নিখোঁজ জওয়ান, শীতলকুচির কৃষক, দু'জনকেই ফিরিয়ে আনব: শুভেন্দু, কথা বললেন ডিজির সঙ্গে

গত ২২ জুলাই কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা নৃশংসঙভাবে ২৬ জন মানুষকে খুন করে। এরপরই সীমান্তে তল্লাশি অভিযান জোরদার করা হয়। ওই সময় পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় ভুল করে সীমান্ত টপকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন বিএসএফ জওয়ান পূর্ণম।

রিষড়ার নিখোঁজ জওয়ান, শীতলকুচির কৃষক, দু'জনকেই ফিরিয়ে আনব: শুভেন্দু, কথা বললেন ডিজির সঙ্গে

নিখোঁজ জওয়ান ও বিরোধী দলনেতা।

শেষ আপডেট: 12 May 2025 18:30


দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিরতি ঘোষণা হলেও সীমান্তে উত্তেজনা এখনও বিদ্যমান। এদিকে ২০দিন পরেও নিখোঁজ হুগলির রিষড়ার বাসিন্দা সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) জওয়ান পূর্ণমকুমার সাউ। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। পূর্ণম একা না, ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে সম্প্রতি ভুল করে সীমান্ত টপকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মও।

নিখোঁজ এই দু'জনকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে, প্রয়োজনীয় সব ধরনের কথাবার্তা চলছে বলে সোমবার জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ ব্যাপারে বিএসএফের ডিজির সঙ্গে কথাও বলেন তিনি।

শুভেন্দু বলেন, "পাকিস্তানের সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক রয়েছেন আমাদের জওয়ান। আর ভারতের কৃষককে আটকে রেখেছে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী। বিএসএফের ডিজি আশ্বস্ত করেছেন, যে ওরা দু'জনেই সুস্থ রয়েছে। শীঘ্রই ওদেরকে ফিরিয়ে আনা হবে।"

এ ব্যাপারে সম্প্রতি বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কথা বলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গেও। মুখ্যমন্ত্রীও তাঁকে আশ্বস্ত করেন যে পূর্ণমকে দ্রুত ফিরিয়ে আনা হবে।

গত ২২ জুলাই কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা নৃশংসঙভাবে ২৬ জন মানুষকে খুন করে। এরপরই সীমান্তে তল্লাশি অভিযান জোরদার করা হয়। ওই সময় পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় ভুল করে সীমান্ত টপকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন বিএসএফ জওয়ান পূর্ণম। জওয়ানকে ছাড়ানোর বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং হয়েছে ভারতের (India)। কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছা দেখা যায়নি। 

উল্টে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় পূর্ণমের মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে যুদ্ধ বিরতি ঘোষণার পর থেকেই নতুন করে আশার আলো তৈরি হয়েছে।


```