Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কাশ্মীর নিয়ে উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে মন্তব্য করেনি রাষ্ট্রপুঞ্জ। কিন্তু যেভাবে কাশ্মীর উপত্যকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতর। এক টুইটে মানবাধিকার দফত

কাশ্মীর নিয়ে উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের

শেষ আপডেট: 7 August 2019 18:44

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে মন্তব্য করেনি রাষ্ট্রপুঞ্জ। কিন্তু যেভাবে কাশ্মীর উপত্যকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতর। এক টুইটে মানবাধিকার দফতরের মুখপাত্র বলেছেন, কাশ্মীরে এখন যেভাবে কড়াকড়ি করা হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এতে ওই অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হবে। সেখান থেকে এখন প্রায় কোনও খবরই বাইরে আসছে না। এই ব্যাপারটাই অত্যন্ত উদ্বেগের কারণ। https://twitter.com/UNGeneva/status/1159068945565003777 গত ৫ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ঘোষণা করেন, সংবিধানের ৩৭০ ধারা রদ করা হল। একইসঙ্গে প্রস্তাব দেন, জম্মু-কাশ্মীরকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হবে। লাদাখ হবে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। অপরটি হবে জম্মু-কাশ্মীর। এই ঘোষণার কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরে বাড়তি ৯০ হাজার সেনা মোতায়েন করা হয়। অমরনাথ তীর্থযাত্রী ও অন্যান্য পর্যটককে কাশ্মীর উপত্যকা থেকে ফিরিয়ে আনা হয়। উপত্যকার ইন্টারনেট, মোবাইল ও ল্যান্ডলাইন কানেকশনও বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ।

```