Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুই অফিসারের সাসপেনশন ইস্যুতে রাজ্য সরকারকে চিঠি, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার আর্জি

রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো এক চিঠিতে সংগঠনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দুই অফিসার কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেননি।

দুই অফিসারের সাসপেনশন ইস্যুতে রাজ্য সরকারকে চিঠি, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার আর্জি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 August 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) নির্দেশে দুই অফিসারকে সাসপেন্ড (Two Officer Suspend) করার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করল ডব্লিউ বি সি এস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন (WBCS Executive Officers' Association)। বুধবার রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) পাঠানো এক চিঠিতে সংগঠনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দুই অফিসার কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেননি এবং তাঁরা কঠিন পরিস্থিতিতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফলে এই সিদ্ধান্ত অত্যন্ত কঠোর এবং কর্মকর্তাদের মনোবলে আঘাত হানতে পারে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের ৫ অগস্টের নির্দেশে দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে নির্বাচনী ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত বিষয়ে। যদিও সংগঠন স্পষ্ট করে দিয়েছে, তারা ভোট প্রক্রিয়ার পবিত্রতা ও স্বচ্ছতা বজায় রাখার পক্ষে, কিন্তু একই সঙ্গে মনে করিয়ে দিয়েছে যে, কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সময় কর্মকর্তার সার্ভিস রেকর্ড, আন্তরিকতা এবং কাজের পরিপ্রেক্ষিত বিবেচনা করা উচিত।

চিঠিতে আরও বলা হয়েছে, “কোনও প্রক্রিয়াগত ভুল, যদি থেকেও থাকে, তা ইচ্ছাকৃত ছিল না। তা সত্ত্বেও এত কঠোর পদক্ষেপ মনোবলে ধাক্কা দিচ্ছে এবং এমন একটা সময়ে এটি ঘটেছে যখন প্রশাসনিক নিরপেক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন।”

চিঠির শেষে রাজ্যের মুখ্যসচিবের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যাতে তিনি বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে, সাসপেনশন আদেশগুলি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান। সংগঠনের বক্তব্য, “ন্যায় সহানুভূতি ও সুবিচারের ভিত্তিতে হয়, সেটাই কাম্য।”

সূত্রের খবর, ভোটার তালিকা সংক্রান্ত একাধিক গুরুতর অনিয়মে যুক্ত থাকার প্রমাণ মিলেছে অভিযুক্তদের বিরুদ্ধে। তারা দায়িত্বপ্রাপ্ত থাকাকালীন ভোটার তথ্য যাচাই এবং সংশোধনের প্রক্রিয়ায় অসততা ও উদ্দেশ্যপ্রণোদিত কারচুপি করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাই কমিশনের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এরই মধ্যে এই চিঠি। জানা গেছে, চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনেও। এখন দেখার, কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।


```