Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মানবাধিকার কমিশন ও লোকায়ুক্ত কমিটির বৈঠকে সাফ 'না' শুভেন্দুর, নবান্নে পৌঁছল বিরোধী দলনেতার চিঠি

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটি আলাদা নোটিসের জবাবে একটি যৌথ চিঠি লিখে জানিয়েছেন, এই দুই বৈঠকেই তিনি যোগ দেবেন না (Suvendu Adhikari boycott meetings)।

মানবাধিকার কমিশন ও লোকায়ুক্ত কমিটির বৈঠকে সাফ 'না' শুভেন্দুর, নবান্নে পৌঁছল বিরোধী দলনেতার চিঠি

ছবি - সংগৃহীত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 November 2025 21:31

দ্য ওয়াল ব্যুরো: মানবাধিকার কমিশন (Human Rights Commission) ও লোকায়ুক্ত নির্বাচন কমিটির (Lokayukta selection committee) ডাকা বৈঠককে  কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম (West Bengal politics)। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) দুটি আলাদা নোটিসের জবাবে একটি যৌথ চিঠি লিখে জানিয়েছেন, এই দুই বৈঠকেই তিনি যোগ দেবেন না (West Bengal Leader of Opposition boycott meetings)।

রাজনীতির রেকর্ড বলছে, গত সাড়ে চার বছরে এমন বৈঠকে কখনও যাননি শুভেন্দু (Suvendu Adhikari)। তাই সেই নিয়ে চাপা একটা উত্তেজনা ছিলই ওয়াকিবহাল মহলে। এবার সেই জল্পনাতেই শিলমোহর দিলেন বিরোধী দলনেতা। বৈঠকের আগেরদিন নবান্নের ঠিকানায় পৌঁছল চিঠি (formal letter sent to Nabanna)।

তাঁর অভিযোগ, রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব এবং প্রশাসনিক আচরণ ‘‘সংবিধানিক শিষ্টাচারকে ধারাবাহিকভাবে অবমাননা’’ করেছে, ফলে তাঁদের ডাকা বৈঠকে অংশ নেওয়া মানেই ‘‘অসাংবিধানিক প্রক্রিয়াকে বৈধতা দেওয়া’’।

চিঠিতে তিনি এও লেখেন, সাংবিধানিক দফতর এবং আইন-নির্ধারিত নির্বাচন প্রক্রিয়ার প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান রয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই কাঠামো ‘‘ভেঙে দিয়েছে’’, যার ফলে এই ধরনের বৈঠকে উপস্থিত থাকা বাস্তবে একপ্রকার অর্থহীন হয়ে দাঁড়িয়েছে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিরোধী দলনেতার

প্রসঙ্গত, দুটি বৈঠকই রাজ্যের মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে হওয়ার কথা। বিরোধী দলনেতার অভিযোগ, ‘‘বছরের পর বছর মুখ্যমন্ত্রীর আচরণ সংবিধানিক মূল্যবোধ ও প্রশাসনিক ন্যায়শাসনের প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে।’’

তিনি এই প্রসঙ্গে কয়েকটি সাম্প্রতিক উদাহরণ তুলে ধরেন -

  • জনজাতি সম্প্রদায়ের বিজেপি সাংসদ খগেন মর্মুর ওপর হামলা, যার পরেও মুখ্যমন্ত্রীর 'নীরবতা' নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
  • শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা নিয়েও একই অভিযোগ, 'দায়বদ্ধতার বদলে ইচ্ছাকৃত নীরবতা'।
  • বিরোধী দলের কর্মীদের ওপর 'প্রতিদিনকার ভয়াবহ অত্যাচার' - এমনও দাবি করেছেন শুভেন্দু।

২০২১–এর ভোট-পরবর্তী হিংসা নিয়েও অভিযোগের তীর

তিনি লেখেন, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এখনও রাজ্যের মানুষের স্মৃতিতে তাজা। তখন হাইকোর্টও রাজ্য প্রশাসনকে কঠোর ভাষায় সতর্ক করেছিল। তাঁর দাবি, সেই সময় 'প্রশাসন প্রতিরোধ না করে উল্টে হিংসাকে প্রশ্রয় দিয়েছিল।'

এমনকী, একটি কালীপুজো অনুষ্ঠানে তাঁর ওপর হামলার কথাও উল্লেখ করেন, বলেন সেই আক্রমণ দেখিয়েছে 'আইন-শৃঙ্খলার অবস্থা কতটা নীচে নেমেছে'।

AI দিয়ে বিকৃত ছবির ঘটনাও তোলেন শুভেন্দু

সাম্প্রতিক AI–বিকৃত অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় কেয়া ঘোষ ও রেখা পাত্রর নাম উল্লেখ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী 'অভিযুক্তদের আড়াল করার চেষ্টা' করেছেন, যা 'নারী মর্যাদার প্রতি ভয়াবহ আঘাত'।

‘মানবাধিকার আলোচনা তাঁর চেয়ারম্যানশিপে সম্ভব নয়’

বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যের ‘‘মানবাধিকার লঙ্ঘন ঘটনাচক্রে নয়, বরং পদ্ধতিগত’’। শুভেন্দু এখানে বেশ কয়েকটি অভিযোগ জানিয়েছেন,

  • পুলিশ ‘‘রাজনৈতিক সৈনিকের ভূমিকা’’ নিচ্ছে
  • জবাবদিহি ব্যবস্থা ‘‘গলা টিপে ধরা হয়েছে’’
  • ভয় ও দমন-পীড়নকে শাসন-পদ্ধতি হিসেবে ব্যবহার করা হচ্ছে

তাঁর ভাষায়, ‘‘যিনি নিজে এই কাঠামোকে বারবার ভেঙেছেন, তাঁর সভাপতিত্বে মানবাধিকার বা দুর্নীতি-নিরোধ নিয়ে সত্যিকারের আলোচনা অসম্ভব।’’

১ ডিসেম্বরের দুই বৈঠকেই অনুপস্থিতির ঘোষণা

শুভেন্দু স্পষ্ট জানান, ১ ডিসেম্বর, ২০২৫–এর মানবাধিকার কমিশন ও লোকায়ুক্ত নির্বাচন কমিটির কোনও বৈঠকেই তিনি যোগ দেবেন না। তবে তিনি বলেন, বৈঠকের অন্য সদস্যরা চাইলে তাঁদের মতো করে প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। কমিটি প্রস্তাবিত নিয়োগের তালিকা চূড়ান্ত করার পর তা তাঁর কাছে পাঠালে তিনি ‘‘যথাযথ পর্যালোচনা করে’’ মন্তব্য পাঠাবেন।


```