Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

WB Budget 2025: 'কর্মশ্রী' প্রকল্পে কত শ্রমদিবস সৃষ্টি, তথ্য মিলল বাজেটে

বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ দরিদ্রদের ক্ষেত্রে রোজগার সুনিশ্চিত করার স্বার্থে সরকার এই প্রকল্প চালু করেছিল।

WB Budget 2025: 'কর্মশ্রী' প্রকল্পে কত শ্রমদিবস সৃষ্টি, তথ্য মিলল বাজেটে

ফাইল ছবি

শেষ আপডেট: 12 February 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্পের ঘোষণা হয়েছিল। চলতি বছরের বাজেটে জানানো হয় এই প্রকল্পে কত শ্রমদিবস সৃষ্টি হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেন। 

বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ দরিদ্রদের ক্ষেত্রে রোজগার সুনিশ্চিত করার স্বার্থে সরকার এই প্রকল্প চালু করেছিল। এখনও পর্যন্ত ১২ হাজার ৩৫৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ৬১ কোটি শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি শস্যবিমা প্রকল্প নিয়েও তথ্য দেওয়া হয়েছে বাজেটে। জানানো হয়েছে, শস্যবিমা যোজনা প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ৩ হাজার ৫৬৪ কোটি টাকা ১.১২ কোটি কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের পাল্টা ‘কর্মশ্রী’ প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের ৫০ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে শ্রমিকের কাজের জন্য ‘কর্মশ্রী’ প্রকল্পে নথিভুক্তদের নেওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। বাড়ি তৈরির কাজে কর্মশ্রী প্রকল্পে নথিভুক্ত শ্রমিকদের নেওয়া হচ্ছে কি না, তার নজরদারি পঞ্চায়েত প্রধানদের করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ করে আসছে তৃণমূল। সেই ইস্যুতে জবকার্ড গ্রাহকদের নিয়ে দিল্লি গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে কেন্দ্রের তরফে কোনও সাড়া না আসায় ওই প্রকল্পের শ্রমিকদের বছরে ৫০ দিনের কাজের নিশ্চয়তা দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে রাজ্য। 


```