Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

জন্মদিন উপলক্ষে মোদীর ৮ ফুট উঁচু পোট্রেট, অভিনন্দন জানালেন দলাই লামা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ৭১ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই উপলক্ষে খাদ্যশস্য দিয়ে তাঁর আট ফুট উঁচু প্রতিকৃতি বানিয়েছেন ওড়িশার এক শিল্পী। প্রিয়ঙ্কা সাহনি নামে ওই শিল্পী বলেন, ওড়িশার ধ্রুপদী পটচিত্র স্টাইলে ত

জন্মদিন উপলক্ষে মোদীর ৮ ফুট উঁচু পোট্রেট, অভিনন্দন জানালেন দলাই লামা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 17 September 2021 07:22

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ৭১ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই উপলক্ষে খাদ্যশস্য দিয়ে তাঁর আট ফুট উঁচু প্রতিকৃতি বানিয়েছেন ওড়িশার এক শিল্পী। প্রিয়ঙ্কা সাহনি নামে ওই শিল্পী বলেন, ওড়িশার ধ্রুপদী পটচিত্র স্টাইলে তিনি ওই পোর্টেট বানিয়েছেন। জন্মদিনে মোদীর উদ্দেশে ওইভাবে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। মিনিয়েচার আর্টিস্ট প্রিয়ঙ্কা জানান, তিনি ওই পোর্টেট তৈরি করার জন্য চাল ও কয়েক রকমের ডাল ব্যবহার করেছেন। তিব্বতের ধর্মগুরু দলাই লামা মোদীকে চিঠি দিয়ে বলেছেন, বিশ্বের সর্বাধিক জনসংখ্যার গণতান্ত্রিক দেশ যদি সফল হয়, তাহলে উপকৃত হয় সারা বিশ্ব। আমি আপনার দীর্ঘ ও নিরোগ জীবন কামনা করি। সিপিএম নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মোদীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার জীবন আনন্দে কাটুক। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। মোদীর জন্মদিন উপলক্ষে তিনি এদিন রাজভবন চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন মোদীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন ২ কোটি মানুষকে কোভিডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্রীয় সরকার। টিকাকরণে সরকারকে সাহায্য করার জন্য বিজেপির আট লক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী টুইট করে বলেন, “আসুন মোদীজির জন্য আমরা ভ্যাকসিন সেবা করি। যাঁরা এখনও ভ্যাকসিন নেননি, শুক্রবার আমরা তাঁদের ভ্যাকসিন দেব।” এছাড়া সরকারি পদে মোদীর ২০ বছর পূর্তি উপলক্ষে ২০ দিনের মেগা ইভেন্টের পরিকল্পনা করেছে বিজেপি। তার নাম দেওয়া হয়েছে ‘সেবা এবং সমর্পণ অভিযান।’ ২০০১ সালের ৭ অক্টোবর মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। চলতি বছরে ৭ অক্টোবর পর্যন্ত চলবে বিজেপির মেগা ইভেন্ট। সেই উপলক্ষে দল নানা জায়গায় পরিচ্ছন্নতা অভিযান করবে। রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করার জন্য মোদীকে অভিনন্দন জানিয়ে পাঠানো হবে ৫ কোটি পোস্টকার্ড। বিজেপি এক বিবৃতিতে জানায়, মেগা ইভেন্ট উপলক্ষে দেশের নানা প্রান্তে লাগানো হবে বিরাট বিরাট হোর্ডিং। তাতে লেখা থাকবে, ‘গরিবদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য ও ভ্যাকসিনের ব্যবস্থা করায় মোদীকে অভিনন্দন’। আগামী বছরেই বিধানসভা ভোট হবে উত্তরপ্রদেশে। তার আগে ওই রাজ্যে ৭১ টি জায়গায় ক্যাম্প করে গঙ্গা পরিশোধন করবেন বিজেপি সমর্থকরা। বিজেপির বিবৃতিতে বলা হয়েছে, মেগা ইভেন্টের বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রিটি ও বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হবে। তাঁরা মোদীর জীবন ও কাজ নিয়ে আলোচনা করবেন।

```