Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR in Bengal: ২০০২ সালের ভোটার তালিকায় আছে আপনার নাম? জেনে নিন এইভাবে

যদি সত্যিই SIR হয়, তাহলে বড় ভূমিকা নিতে পারে ২০০২ সালের ভোটার তালিকা। কীভাবে দেখবেন সেখানে আপনার আছে কি না?

SIR in Bengal: ২০০২ সালের ভোটার তালিকায় আছে আপনার নাম? জেনে নিন এইভাবে

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 October 2025 08:55

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি SIR-এর। তবে কমিশনের প্রস্তুতি বৈঠক, বুথভিত্তিক ম্যাপিং, আর ভোটার তালিকা ঘিরে তৎপরতা দেখে একাংশের মত, এসআইআর ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। কমিশনের হাবভাবও বলছে, বাংলাতে এবার বিশেষ নিবিড় সমীক্ষার পথে হাঁটতে পারে নির্বাচন কমিশন।

যদি সত্যিই SIR হয়, তাহলে বড় ভূমিকা নিতে পারে ২০০২ সালের ভোটার তালিকা। কারণ, কমিশন যদি বিহারের মডেল অনুসরণ করে, তাহলে বাংলাতেও শেষবারের মতো করা এসআইআর অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকাকেই ব্যবহার করা হবে ভিত্তি হিসেবে।

প্রশ্ন হচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, সেটা জানবেন কীভাবে? উত্তর দেবে আপনার মুঠোফোন।

প্রথমেই আপনার মোবাইলে খুলে নিন গুগল। সেখানে লিখুন “2002 West Bengal Voter List”। অথবা সরাসরি ক্লিক করুন এই লিঙ্কে ceowestbengal.nic.in/Roll_dist

লিঙ্ক খুললেই আপনার সামনে ভেসে উঠবে একাধিক জেলার নাম। একদম উপরে লেখা থাকবে “২০০২ ভোটার তালিকা”। এবার আপনি নিজের জেলা ও বিধানসভা কেন্দ্র বেছে নিতে পারবেন।

ধরা যাক, আপনি কলকাতার ভোটার। তাহলে প্রথমে ক্লিক করুন ‘Kolkata’। পরের পেজে দেখবেন আপনার বিধানসভা কেন্দ্রগুলির তালিকা দেখাচ্ছে। সেখানে নিজের বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলে পৌঁছে যাবেন ভোটকেন্দ্রের (booth) তালিকায় অর্থাৎ যে স্কুল বা ভবনে গিয়ে আপনি ভোট দেন।

এরপর সেই বুথের পাশে থাকা ‘Final Roll’ বা চূড়ান্ত তালিকাতে ক্লিক করলেই খুলে যাবে ২০০২ সালের ভোটার তালিকা। সেখান থেকে খুঁজে নিতে পারবেন আপনার নাম, পরিবারের সদস্যদের নাম, এমনকি প্রতিবেশীর নামও।

কমিশন সূত্রে খবর, এবার যদি এসআইআর হয়, তাহলে এই পুরনো তালিকাই হতে চলেছে মূল হাতিয়ার। তাই আগে থেকেই নিজের নাম দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।


```