শেষ আপডেট: 16 January 2020 16:05
এই প্রথম অমিত শাহ একথা ঘোষণা করলেন তা নয়। যাঁরা বিজেপিতে থেকে বা এনডিএর শরিক হয়ে নীতীশ কুমারের বিরোধিতা করছেন, বিহারের মাটিতে দাঁড়িয়ে একথা ঘোষণা করে অনেক জোরের সঙ্গে তাঁদের বার্তা দিতে চেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
বিজেপির সঙ্গে নীতীশ কুমারের সম্পর্ক এখন অনেকটাই জোড়াতালি দেওয়া।
গত বছর বিহারে বন্যা নিয়ে নিয়ে দুই শরিকের মধ্যে টানাপোড়েন হয়েছে। বিহারে প্রবল বন্যায় গতবছর অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে, বহু কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ক্ষতিপূরণের জন্য ৪০০০ কোটি টাকা দাবি করেছিল বিহার সরকার তবে গত সপ্তাহে ৪০০ কোটি টাকা এসে পৌঁছতে পেরেছে।
নীতীশ কুমার এখন নাগরিকত্ব (সংশোধন) আইন ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরোধিতা করছেন। এতে শঙ্কিত বিজেপি।
নতুন নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে তার মাঝেই নীতীশ কুমার ঘোষণা করেছেন এ নিয়ে বিহার বিধানসভায় তিনি বিতর্কে রাজি আছেন। বিহারে এনআরসি হবে না বা তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাঁর জবাব ছিল, “কোনও প্রশ্নই নেই।”ততদিন পর্যন্ত কেবল অ-বিজেপি রাজ্যগুলোই বলে আসছিল যে তারা এনআরসিতে রাজি নয়।
এদিন বিরোধীদের কটাক্ষ করে অমিত শাহ বলেন, “এই কারণেই দেশজুড়ে সভা করছে বিজেপি... তাদের অসাধু চক্রান্তের বিরোধিতা করতেই সভা।”
এদিন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে কটাক্ষ করে তিনি বলেন, উনি জেলে বসেও মুখ্যমন্ত্রী হওয়ার ‘স্বপ্ন’ দেখছেন।