Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ত্রিপুরা হবে বিরোধীশূন্য, শেষ প্রচারে হুঙ্কার মানিকের, জোট বলছে, নিজে জিতবেন তো?

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election) শেষ প্রচার। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে উত্তর-পূর্বের রাজ্যটিতে। তার আগে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) দাবি করলেন, বিজেপি শুধু জিতবে

ত্রিপুরা হবে বিরোধীশূন্য, শেষ প্রচারে হুঙ্কার মানিকের, জোট বলছে, নিজে জিতবেন তো?

শেষ আপডেট: 14 February 2023 08:52

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election) শেষ প্রচার। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে উত্তর-পূর্বের রাজ্যটিতে। তার আগে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) দাবি করলেন, বিজেপি শুধু জিতবে না। ত্রিপুরা বিরোধীশূন্য (Opposition Less) হবে সেই অপেক্ষায় রয়েছি।

এদিন নিজের বিধানসভা কেন্দ্র টাউন বরদোয়ালিতে শেষবেলার প্রচার সারেন মানিক। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজেপি আবার সরকারে ফিরছে। আমাদের এখন লড়াই হল ত্রিপুরাকে বিরোধীশূন্য করা। যাতে কোনও বিধানসভা কেন্দ্রে আগামী পাঁচ বছর উন্নয়ন স্তব্ধ না হয়।’

মানিকের এই কথার জবাব দিয়েছে সিপিএম-কংগ্রেস জোটও। ত্রিপুরার সিপিএম নেতা পবিত্র কর বলেন, ‘মানিকবাবু আতঙ্কে এসব কথা বলছেন। কারণ উনি নিজে জিতবেন কিনা সেটাই সন্দেহ। বিজেপির এখন চ্যালেঞ্জ সরকার রাখা নয়। মুখ্যমন্ত্রী যাতে হেরে না যান সেটা দেখা।’

মানিক সাহার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের আশিস সাহা। আশিস আগে বিজেপিতে ছিলেন। এই কেন্দ্রের বিধায়ক হিসেবেই জিতেছিলেন ২০১৮ সালের ভোটে। তারপর সুদীপ রায় বর্মনের সঙ্গে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরেন আশিস। কিন্তু উপনির্বাচনে মানিকের কাছে হেরে গিয়েছিলেন। বিপ্লব দেবকে সরানোর পর মানিককে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু তিনি বিধায়ক ছিলেন না। তাই বরদোয়ালি থেকে তাঁকে জিতিয়ে আনে গেরুয়া শিবির।

বাম-কংগ্রেস নেতাদের বক্তব্য, উপনির্বাচন এক জিনিস, আর এমনি ভোট আলাদা ব্যাপার। টাউন বরদোয়ালি কেন্দ্র যে মানিক সাহার জন্য চাপের তা বিজেপির নেতারাও ঘরোয়া আলোচনায় বলছেন। আগামী ২ মার্চ মেঘালয় ও নাগাল্যান্ডের সঙ্গেই ত্রিপুরার ভোট গণনা। ওইদিনই বোঝা যাবে ত্রিপুরার ফল কী হচ্ছে। তবে পুরসভা ভোট বা পঞ্চায়েতে যে একচ্ছত্র আধিপত্য দেখা গিয়েছিল বিজেপির তা ধাক্কা খাবে বলেই মত অনেকের।

মোদী জবাব দেননি, আজবগুবি কথা বলে এড়িয়ে গেছেন, তীব্র খোঁচা স্ট্যালিনের


```