Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মজুরি বাড়ল জুটমিল শ্রমিকদের, ঘুচল পিএফ সমস্যা, আরও একগুচ্ছ পদক্ষেপ রাজ্যের

মজুরি বাড়ল জুটমিল শ্রমিকদের। একই সঙ্গে প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য সমস্যা সমাধানেও এক গুচ্ছ পদক্ষেপ করল সরকার। বৃহস্পতিবার একথা জানান রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

মজুরি বাড়ল জুটমিল শ্রমিকদের, ঘুচল পিএফ সমস্যা, আরও একগুচ্ছ পদক্ষেপ রাজ্যের

শেষ আপডেট: 4 January 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: মজুরি বাড়ল জুটমিল শ্রমিকদের। একই সঙ্গে প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য সমস্যা সমাধানেও এক গুচ্ছ পদক্ষেপ করল সরকার। বৃহস্পতিবার একথা জানান রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

মন্ত্রী জানান, রাজ্যে ৪০ লক্ষ জুট মিল শ্রমিক রয়েছেন। তাঁদের বেতন বৃদ্ধির বিষয়ে বুধবার নতুন চুক্তি হয়েছে। বুধবার জুট মিল শ্রমিকদের ২৩টি ইউনিয়ন সরকারের ন্যূনতম মজুরির সঙ্গে সহমত হয়েছেন। এখন থেকে কাজে যোগ দিলেই জুট মিল শ্রমিকরা ন্যূনতম ৫৪১ টাকা মজুরি পাবেন। কাজ শেষে হাতে নাতে টাকা দেওয়া হবে। এছাড়াও যারা দক্ষ শ্রমিক তাঁরা ৭১৫ টাকা মজুরি পাবেন।

মন্ত্রী জানান, ২০ বছরের বেশি সময় ধরে যে সমস্ত শ্রমিক জুটমিলে কাজ করছেন এখন থেকে তাঁদের স্থায়ীকরণ করা হল। বহু জুট মিলে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পিএফ দেওয়া হত। এখন থেকে পিএফের বিষয়টা পুরোপুরি সরকারের অধীনে থাকবে। গ্র্যাচুয়িটিও সরাসরি সরকারি করে দেওয়া হল। অর্থাৎ পিএফ, গ্র্যাচুয়িটির ক্ষেত্রে জুট মিল শ্রমিকদের আর অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না।

অতীতে বাম আমলের তুলনায় বর্তমানে জুট মিল শ্রমিকদের মজুরি অনেকখানি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, “আগে শ্রমিকরা ন্যায্য মজুরি পেতেন না। এমনকী টানা তিন বছর ধরে বেতন পেতেন না।”

২০১১ সালের পর রাজ্যের জুট মিল শ্রমিকদের পরিস্থিতি বদলালেও কেন্দ্রের অসহযোগিতায় কিছু সমস্যা তৈরি হচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন মলয়। শ্রমমন্ত্রী বলেন, “জুট মিল কেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু কেন্দ্র এখন আর ব্যাগ অর্ডার দিচ্ছে না। কারণ সিন্থেটিক লবিকে বৃদ্ধি করার চেষ্টা,করছে কেন্দ্র।”


```