Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR Controversy: রাজ্যে প্রকাশিত ২০০২ সালের খসড়া ভোটার তালিকা, নিজের নাম আছে কিনা যাচাই করে নিন

এসআইআর (Systematic Investigation of Roll) ঘিরে বিতর্ক চলাকালীনই রাজ্যের ২৪ জেলায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। যদিও ৯৫ শতাংশ জেলা করলেও ৫ শতাংশ জেলা বাকি রয়েছে।

SIR Controversy: রাজ্যে প্রকাশিত ২০০২ সালের খসড়া ভোটার তালিকা, নিজের নাম আছে কিনা যাচাই করে নিন

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 October 2025 21:44

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (Systematic Investigation of Roll) ঘিরে বিতর্ক চলাকালীনই রাজ্যের ২৪ জেলায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। যদিও ৯৫ শতাংশ জেলা করলেও ৫ শতাংশ জেলা বাকি রয়েছে। নাম যাচাই করে নিতে ঢুকতে হবে এই সাইটে https://ceowestbengal.nic.in/roll_dist

তালিকা প্রকাশ করে সিইও দফতর কমিশনকে জানিয়ে দিয়েছে, বাংলা এসআইআর-এর জন্য প্রস্তুত। ভোটার লিস্টের নিবিড় সংশোধনের প্রস্তুতি জানতে চেয়ে আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠিয়েছিল কমিশন।

কমিশনের এক কর্তা জানাচ্ছেন, এসআইআর চালু হয়েছে বিহারে। পরে জানানো হয়, দেশের অন্যান্য রাজ্যেও চালু হবে এই প্রক্রিয়া। বিহারে খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। বাংলায় শেষবার এই বিশেষ সমীক্ষা হয়েছিল ২০০২-২০০৪ সালের মধ্যে।

 

এই সমীক্ষার মূল উদ্দেশ্য, ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো বা যাঁরা বাসস্থান পরিবর্তন করেছেন, তাঁদের চিহ্নিত করা। তাই নির্বাচন কমিশন এবার ফের পুরনো ভোটার তালিকা ঘেঁটে তুলনামূলক বিশ্লেষণ করে এসআইআর চালু করছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, যদি কোনও কেন্দ্রের তালিকা পাওয়া না যায়, তাহলে ২০০৩ সালের খসড়া তালিকাই সেই কেন্দ্রে সমীক্ষার ভিত্তি হিসেবে ধরা হবে।


```