Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ফের দাবার সেরা দশের তালিকায় বিশ্বনাথন! চৌষট্টি খোপের খেলায় বুড়ো হাড়ের ভেল্কি

দ্য ওয়াল ব্যুরো: ফের সেরা দশের তালিকায় নিজের নাম তুলে আনলেন ৬৪ খোপের রাজা বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। ২০১৯ সালে অক্টোবর মাসের পর এই তালিকা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তবে চলতি বছরের ২ জুন ফের ফিরলেন তিনি স্বমহিমায়। বৃহস্পতিবার প্র

ফের দাবার সেরা দশের তালিকায় বিশ্বনাথন! চৌষট্টি খোপের খেলায় বুড়ো হাড়ের ভেল্কি

শেষ আপডেট: 3 June 2022 08:55

দ্য ওয়াল ব্যুরো: ফের সেরা দশের তালিকায় নিজের নাম তুলে আনলেন ৬৪ খোপের রাজা বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। ২০১৯ সালে অক্টোবর মাসের পর এই তালিকা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তবে চলতি বছরের ২ জুন ফের ফিরলেন তিনি স্বমহিমায়। বৃহস্পতিবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভেসেলিন টোপালভকে টপকে ঢুকে পড়লেন প্রথম দশে।

ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন এখন খেলছেন নরওয়ের দাবা প্রতিযোগিতা। এই টুর্নামেন্টেই ভেসেলিন টোপালভকে হারান তিনি। বুড়ো বয়েসেও ভেল্কি দেখাচ্ছেন তিনি (Viswanathan Anand)। বারবার প্রমাণ করছেন তিনিই সেরা।দিন কয়েক আগেই

১৯৯১ সাল থেকে টানা আড়াই দশক দাবার দুনিয়ায় অবিশ্বাস্য দাপট দেখিয়েছিলেন আনন্দ। নরওয়ের প্রতিযোগিতাটিতে দুরন্ত পারফর্মেন্সের জোরেই ৯.৭ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন আনন্দ। ১৫ থেকে ছয় ধাপ এগিয়ে উঠে এলেন নবম স্থানে।

১১ ডিসেম্বর ১৯৬৯ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন ভারতীয় এই দাবাড়ু। ছোট থেকেই ৬৪ খোপের খেলায় সিদ্ধহস্ত তিনি। ২০০৭ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তিনি। ২০০৮ সালেও বজায় ছিল তা। একের পর এক প্রতিযোগিতায় নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। ৫২ বছর বয়েসেও একই জেদ তাঁর মনে।

স্ট্যান স্বামীকে মরণোত্তর মানবাধিকার রক্ষাকারী সম্মান জেনিভার ফাউন্ডেশনের


```