Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কী করে হয়! মাঝ আকাশে তুমুল অশান্তি, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: মাঝ-আকাশে বিপত্তির আর শেষ নেই। কখনও বা মত্ত অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়া, তো কখনও বিমানের ভিতরেই ধূমপান। সম্প্রতি তো মাঝ আকাশে সিটের উপরেই মলত্যাগ করার ঘটনাও সামনে এসেছে। এবার নজিরবিহীনভাবে বিমানের ভিতর হাতাহা

মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কী করে হয়! মাঝ আকাশে তুমুল অশান্তি, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 3 July 2023 09:54

দ্য ওয়াল ব্যুরো: মাঝ-আকাশে বিপত্তির আর শেষ নেই। কখনও বা মত্ত অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়া, তো কখনও বিমানের ভিতরেই ধূমপান। সম্প্রতি তো মাঝ আকাশে সিটের উপরেই মলত্যাগ করার ঘটনাও সামনে এসেছে। এবার নজিরবিহীনভাবে বিমানের ভিতর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই যাত্রী। অভিযোগ, তাঁদের একজনের মেয়ের গায়ে খারাপভাবে হাত দিয়েছেন অন্যজন (Vistara mid air fight)।

ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, মুম্বই থেকে দেরাদুনগামী ভিস্তারা বিমানে এই ঘটনা ঘটেছে। বিমানেরই এক যাত্রী ভিডিওটি রেকর্ড করেছেন। তাতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি অত্যন্ত উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েছেন। একজনকে অন্যজনের দিকে আঙুল তুলে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, 'আপনার সাহস কী করে হয় ওকে ছোঁয়ার?' কয়েকজন বিমানকর্মীকে তাঁদের থামানোর চেষ্টা করতেও দেখা যায়।

প্রকৃত ঘটনা কী, তা সঠিকভাবে জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্টে কয়েকজন লিখেছেন, আসলে মেয়েটি খাবার খাওয়ার সময় পা দিয়ে সামনের আসনে বসে থাকা ভদ্রলোকের সিটে ধাক্কা মারছিল। ওই ভদ্রলোক তখন ঘুমোচ্ছিলেন, ধাক্কার জন্য তাঁর ঘুম ভেঙে যায়। তখন তিনি মেয়েটিকে বারণ করেন এমন করতে। তাতেই রেগে গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে স্পর্শ করার অভিযোগ এনে চিৎকার করতে শুরু করেন মেয়েটির বাবা, দাবি তাঁদের।

ভিডিও দেখুন

https://twitter.com/gharkekalesh/status/1675387250513948672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1675387250513948672%7Ctwgr%5Eb5ff46a586f44e44a742280849ac9c0da89ac01a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fviral-video-man-lashes-out-at-passenger-who-allegedly-touched-his-daughter-on-vistara-flight-2401023-2023-07-03

হাইকোর্টেও লোডশেডিং! শুনানি 'বন্ধ' এজলাসে এজলাসে


```