Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিরাটকে সমর্থনের বার্তা যুবরাজের, পালটা প্রশংসায় ভরিয়ে দিলেন কোহলিও

দ্য ওয়াল ব্যুরো: এমন একটা সময়ে বিরাট কোহলির পাশে থাকলেন যুবরাজ সিং, যখন এই সমর্থন দরকার ছিল। কেননা সারা ভারত একদিকে, অন্যদিকে কোহলি, এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে কোহলির পাশে দাঁড়ালেন যুবরাজ। তিনি ইনস্টাগ্রামে একটি বার্তা

বিরাটকে সমর্থনের বার্তা যুবরাজের, পালটা প্রশংসায় ভরিয়ে দিলেন কোহলিও

শেষ আপডেট: 23 February 2022 12:21

দ্য ওয়াল ব্যুরো: এমন একটা সময়ে বিরাট কোহলির পাশে থাকলেন যুবরাজ সিং, যখন এই সমর্থন দরকার ছিল। কেননা সারা ভারত একদিকে, অন্যদিকে কোহলি, এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে কোহলির পাশে দাঁড়ালেন যুবরাজ। তিনি ইনস্টাগ্রামে একটি বার্তায় কোহলির প্রতি ভালবাসা উজার করে দিয়েছেন। এমনকি যুবিকে পালটা প্রশংসায় ভরিয়ে কৃতজ্ঞতা দেখিয়েছেন কোহলিও। ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে যুবরাজ লিখেছিলেন, ‘‘আমি তোমাকে ক্রিকেটার হিসেবে,  মানুষ হিসেবে বেড়ে উঠতে দেখেছি। ভারতীয় দলের নেটে একজন তরুণ হিসেবে শুরু করে ধীরে ধীরে কিংবদন্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তুমি চলেছ, নিজেও কিংবদন্তি হয়ে গিয়েছ। মাঠে তোমার আবেগ, ক্রিকেটের প্রতি তোমার শ্রদ্ধা দেশের প্রতিটা শিশুকে স্বপ্ন দেখায় ভারতের হয়ে খেলার। প্রতিবছর নিজেকে ছাপিয়ে গিয়েছ, আর এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছ নিজেকে, যেখান থেকে আগামী দিন দেখার জন্য আরও উৎসাহবোধ করছি।’’ বিরাটের জীবনে ঝড় বয়ে গিয়েছে এই কয়েকমাস। তিন মাসের মধ্যে তিনি তিন ফরম্যাটের দলনেতা থেকে বর্তমানে সাধারণ সদস্যে পরিণত হয়েছেন। তাই এই কঠিন সময়ে যুবির বার্তা কোহলিকে বাড়তি প্রেরণা জোগাবে। কোহলিকে লেখা চিঠিতে মৃত্যুঞ্জয়ী যুবরাজ লিখেছেন, ‘‘অসাধারণ দলনেতা ছিলে তুমি,  দারুণ এক নেতা। আমি তোমার থেকে আবার সেই অবিশ্বাস্য রান তাড়াগুলো দেখতে চাই। ভাবলেও ভাল লাগে যে, তুমি আমার সতীর্থ ছিলে। তার চেয়েও বড় হল, বন্ধু ছিলে। একসঙ্গে রান করা, লোকজনের পিছনে লাগা, পাঞ্জাবি গানের সঙ্গে নাচা, ট্রফি জেতা, সব একসঙ্গে করেছি আমরা। তুমি আমার কাছে চিরকাল চিকু-ই থাকবে, আর দুনিয়ার কাছে কিং কোহলি। সব সময় নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রেখো। তোমার জন্য এই সোনার বুটটা থাকল।’’ কোহলিও বার্তায় যুবির প্রতি আবেগ ও ভালবাসা ভরিয়ে দিয়েছেন। বিরাট আবার লিখেছেন, ‘‘যুবি পা, আপনার এই দারুন উপহার, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে আপনার ফিরে আসা, সব আমার কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে, আগামী দিনেও থাকবে। আমার জীবনে এগুলি পাথেয় হয়ে থাকবে। আপনি সবসময় আপনার আশেপাশের মানুষের প্রতি যত্নশীল। আশা করি আপনার আগামী দিনগুলি ভাল কাটবে। ধন্যবাদ।’’  

```